ঢাকা ০২:১২ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

এক বছর পর আবার আকাশপথে ঢাকা-নারিতা, এবার আর বন্ধ হবে না—সরকারের আশ্বাস

নিজস্ব সংবাদ :

দীর্ঘ এক বছরের বিরতির পর আবারও চালু হলো বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকানারিতা সরাসরি ফ্লাইট। এই রুট পুনরায় চালুর মাধ্যমে বাংলাদেশ জাপানের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা, বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা এবং জনগণের পারস্পরিক যোগাযোগ আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেছে সরকার।

রোববার (২৬ জুলাই) দিবাগত রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন পর্যটনমন্ত্রী আফরোজা খানম বলেন, অতীতের মতো এই রুট আর বন্ধ হওয়ার সুযোগ রাখা হবে না। তিনি জানান, উদ্বোধনী ফ্লাইটের পাশাপাশি পরবর্তী কয়েকটি ফ্লাইটের টিকিটও আগেই বুকিং হয়ে গেছে, যা যাত্রীদের আগ্রহেরই প্রমাণ।

মন্ত্রী বলেন, ঢাকানারিতা রুট পুনরায় চালু হওয়া সংশ্লিষ্ট সবার সমন্বিত প্রচেষ্টার ফল। উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরও গভীর হবে এবং নতুন অর্থনৈতিক সম্ভাবনার পথ তৈরি হবে।

অনুষ্ঠানে বিমান পরিবহন পর্যটন প্রতিমন্ত্রী এম রাশিদুজ্জামান মিল্লাত বলেন, জাপানে বসবাসরত প্রায় ৪৫ হাজার বাংলাদেশি শিক্ষার্থী, কর্মী প্রবাসীর যাতায়াত সহজ করতেই এই ফ্লাইট পুনরায় চালু করা হয়েছে। ভবিষ্যতে যাত্রী চাহিদা বাড়লে শুধু বোয়িং নয়, বহরে এয়ারবাসের উড়োজাহাজও যুক্ত করার পরিকল্পনার কথা জানান তিনি।

তিনি আরও বলেন, ১৯৮০ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশজাপান সম্পর্ককে আরও শক্তিশালী করতে প্রথমবারের মতো এই রুট চালু করেছিলেন। সেই ধারাবাহিকতায় বর্তমানে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় আবারও যাত্রীদের জন্য সরাসরি ফ্লাইট চালু করা হয়েছে।

অনুষ্ঠান শেষে মন্ত্রী প্রতিমন্ত্রী জাপানগামী যাত্রীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে ফ্লাইটের উদ্বোধন করেন।

উল্লেখ্য, অন্তর্বর্তী সরকারের সময় ২০২৫ সালের জুলাই ঢাকানারিতা সরাসরি ফ্লাইটটি বন্ধ করা হয়েছিল। প্রায় এক বছর পর পুনরায় চালু হওয়া এই রুটের প্রথম ফ্লাইট বিজি৩৭৬ রোববার রাত ২টা ২৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জাপানের নারিতার উদ্দেশে যাত্রা করে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

এক বছর পর আবার আকাশপথে ঢাকা-নারিতা, এবার আর বন্ধ হবে না—সরকারের আশ্বাস

আপডেট সময় ০২:২৮:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬