ঢাকা ০৫:১৮ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঘরে বসেই সঞ্চয়পত্রের তথ্য জানবেন যেভাবে

নিজস্ব সংবাদ :

মনিরুজ্জামান মনির ,বিশেষ প্রতিবেদক

এবার ঘরে বসে মোবাইলেই সঞ্চয়পত্রের তথ্য জানার সুযোগ দিচ্ছে জাতীয় সঞ্চয় অধিদফতর।

সঞ্চয়পত্র হচ্ছে বাংলাদেশ সরকারের পরিচালিত একটি বিনিয়োগ প্রকল্প। যেখানে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ বিনিয়োগ করে নির্ধারিত সময় পরপর মুনাফা পাওয়া যায়। সঙ্গে নির্দিষ্ট মেয়াদ শেষে যে টাকাটা বিনিয়োগ করা হয়েছে তাও উত্তোলন করা যায়। অর্থাৎ আপনি ১ লাখ টাকার সঞ্চয়পত্র কিনলেন নিয়ম অনুযায়ী মাসে বা ৩ মাস পরপর আপনি নির্দিষ্ট পরিমাণ সুদ পাচ্ছেন, আর এক লাখ টাকা তেমনই থেকে যাচ্ছে।নির্দিষ্ট মেয়াদের সেই এক লাখ টাকাও ফেরত পাচ্ছেন।

বাংলাদেশ জাতীয় সঞ্চয় অধিদফতর দেশের নাগরিকদের জন্য বিভিন্ন স্কিমের সঞ্চয়পত্র দিয়ে থাকে। এর মধ্যে রয়েছে- পেনশনার সঞ্চয়পত্র, পরিবার সঞ্চয়পত্র, ৩ মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র ও ৫ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র।

ঘরে বসে সঞ্চয়পত্রের তথ্য জানবেন যেভাবে

প্রথমে https://nsd.finance.gov.bd/selfreport ওয়েবসাইট ওপেন করতে হবে।

এরপর প্রদর্শিত পেজে হিসাবধারীর এনআইডি/পাসপোর্ট/ টিআইন নাম্বার দিতে হবে।

জন্ম সাল ও তারিখ দিতে হবে।

মোবাইল নাম্বার (সঞ্চয়পত্র ক্রয়ে ব্যবহৃত নাম্বার) দিতে হবে।

পেজে প্রদর্শিত ক্যাপচা পূরণ করতে হবে।

মোবাইলে আসা ভ্যারিফিকেশন কোড সাবমিট করতে হবে।

কোড সাবমিট করে ভ্যালিডেট অপশনে ক্লিক করলে গ্রাহকের তথ্য সংবলিত পেজ প্রদর্শিত হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

ঘরে বসেই সঞ্চয়পত্রের তথ্য জানবেন যেভাবে

আপডেট সময় ০৫:১১:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬