ঢাকা ১১:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্পেনের সেভিলে বসছে বাংলাদেশি পণ্যের একক প্রদর্শনী

কাগজের খবর ডেস্ক:

বাংলাদেশি পণ্যের একক প্রদর্শনী

বাংলাদেশ ও স্পেনের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ এবং ব্যবসায়িক সহযোগিতা নতুন উচ্চতায় নিয়ে যেতে স্পেনের সেভিলে বাংলাদেশি পণ্যের একক প্রদর্শনীর আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে স্পেনের সেভিল চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট ডি. ফ্রান্সিসকো হেরেরো লিওনের এক দ্বিপক্ষীয় বৈঠকে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে দুই দেশের বাণিজ্য বাড়াতে তৈরি পোশাক ও বস্ত্র, ওষুধ, চামড়াজাত পণ্য, তথ্যপ্রযুক্তি, কৃষি এবং নবায়নযোগ্য জ্বালানিসহ বিভিন্ন উদীয়মান খাতে পারস্পরিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি স্পেনের বাজারে বাংলাদেশি পাটজাত পণ্যের বাজার সম্প্রসারণ এবং সৃজনশীল অর্থনীতি ও সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরার সম্ভাবনাময় দিকগুলো নিয়েও কথা বলেন তারা।

বাংলাদেশ ও স্পেনের ব্যবসায়ী সম্প্রদায়ের যৌথ অংশগ্রহণে প্রতিবছর অন্তত একটি বাংলাদেশকেন্দ্রিক সেমিনার আয়োজনের তীব্র আগ্রহ প্রকাশ করেছেন সেভিল চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট। এরই ধারাবাহিকতায় স্পেনের ঐতিহাসিক সেভিল শহরে বাংলাদেশের পণ্যের ওপর বিশেষ প্রদর্শনীর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

বৈঠকে দুই দেশের মধ্যে নিয়মিত বাণিজ্য প্রতিনিধিদল বিনিময় এবং সেভিল চেম্বার অব কমার্সের সঙ্গে বাংলাদেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী সংগঠনগুলোর প্রাতিষ্ঠানিক যোগাযোগ জোরদারের কথা বলা হয়। বিশেষ করে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সঙ্গে বাণিজ্যিক ও কৌশলগত সহযোগিতা বৃদ্ধির বিষয়টি আলোচনায় প্রাধান্য পায়।

এ ছাড়া, বাংলাদেশের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রগুলোর আধুনিকায়ন, শিল্প খাতের আধুনিক চাহিদা অনুযায়ী দক্ষ জনশক্তি গড়ে তোলা, তথ্য বিনিময় এবং সেভিল চেম্বারের সঙ্গে সম্পর্কযুক্ত বিশ্ববিদ্যালয়গুলোতে বাংলাদেশি শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টির বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

বৈঠক শেষে দুই পক্ষই বাংলাদেশ ও স্পেনের মধ্যে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বাণিজ্য ও বিনিয়োগের নতুন ক্ষেত্র উন্মোচনে নিয়মিত অর্থনৈতিক সংলাপ এবং বাস্তবমুখী উদ্যোগ অব্যাহত রাখার দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

স্পেনের সেভিলে বসছে বাংলাদেশি পণ্যের একক প্রদর্শনী

আপডেট সময় ০৪:৪২:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬