ঢাকা ০৮:২৮ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সংসদ অধিবেশন শেষে সৌহার্দ্যপূর্ণ মুহূর্তে তারেক রহমান ও ডা. শফিকুর রহমান

নিজস্ব সংবাদ :

জাতীয় সংসদের অধিবেশন শেষ হওয়ার পর সংসদ কক্ষে এক ব্যতিক্রমধর্মী দৃশ্যের সাক্ষী হন উপস্থিত সদস্যরা। অধিবেশন শেষে সংসদ নেতা, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিরোধীদলীয় নেতা, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান সৌহার্দ্যপূর্ণ পরিবেশে একে অপরের সঙ্গে কুশল বিনিময় করেন।

সোমবার (২৯ জুন) অধিবেশন সমাপ্তির পর দুজনকে প্রথমে করমর্দন করতে দেখা যায়। পরে তারা কিছু সময় আন্তরিকভাবে আলাপ করেন এবং পরস্পরের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এ সময় তাদের পাশে উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

সংসদ কক্ষের এই আন্তরিক মুহূর্ত উপস্থিতদের মধ্যে ইতিবাচক আলোচনার জন্ম দেয়। রাজনৈতিক ভিন্নমত থাকা সত্ত্বেও সৌজন্য ও পারস্পরিক শ্রদ্ধাবোধের এমন প্রকাশ সংসদীয় সংস্কৃতিতে নতুন বার্তা হিসেবে বিবেচিত হচ্ছে।

অনেকের মতে, ত্রয়োদশ জাতীয় সংসদে এই ঘটনাটি রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার বাইরে গণতান্ত্রিক সহাবস্থান ও সৌহার্দ্যের একটি ইতিবাচক দৃষ্টান্ত হয়ে থাকবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

সংসদ অধিবেশন শেষে সৌহার্দ্যপূর্ণ মুহূর্তে তারেক রহমান ও ডা. শফিকুর রহমান

আপডেট সময় ০২:৫২:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬