ঢাকা ০৮:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

১৯ বছর বয়সে যে তরুণীর প্রেমে পড়েছিলেন সালমান, তিনিই আজ কিয়ারা আদভানির আত্মীয়া!

নিজস্ব সংবাদ :

বলিউডের অন্যতম জনপ্রিয় তারকা সালমান খান ষাট বছরে পা দিলেও এখনও অবিবাহিত। দীর্ঘ ক্যারিয়ারে তাঁর ব্যক্তিগত জীবন, বিশেষ করে প্রেমের সম্পর্ক নিয়ে আলোচনা কখনও থামেনি। সঙ্গীতা বিজলানি, সোমি আলি, ঐশ্বরিয়া রাই বচ্চন, ক্যাটরিনা কাইফ থেকে শুরু করে একাধিক অভিনেত্রীর সঙ্গে তাঁর সম্পর্কের খবর প্রকাশ্যে এসেছে। তবে খুব কমই আলোচনায় আসে তাঁর প্রথম প্রেমের গল্প।

জানা যায়, অভিনয়ে আসার আগেই, মাত্র ১৯ বছর বয়সে সালমান প্রেমে পড়েছিলেন শাহীন জাফরির। সে সময় তিনি মুম্বাইয়ের একটি কলেজে পড়তেন। প্রিয় মানুষটির এক ঝলক দেখার জন্য কলেজের বাইরে অপেক্ষা করতেন বলেও বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ রয়েছে।

শাহীনের সঙ্গে সালমানের সম্পর্ক শুধু দুজনের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। সালমানের পরিবারও তাঁকে খুব পছন্দ করত এবং ভবিষ্যতে তাঁকে পরিবারের সদস্য হিসেবে দেখতে চেয়েছিল। কিন্তু সময়ের সঙ্গে সেই সম্পর্ক আর টেকেনি। পরে সালমান চলচ্চিত্রে পা রাখার পর তাঁদের বিচ্ছেদ ঘটে।

শাহীন জাফরি ছিলেন কিংবদন্তি অভিনেতা অশোক কুমার-এর নাতনি। তাঁর পরিবারের সঙ্গেই সম্পর্ক রয়েছে বর্তমান বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানির। পারিবারিক সূত্রে শাহীন, কিয়ারার মাসি হন।

এক সাক্ষাৎকারে শাহীনের সৎমা ভারতী জাফরি জানিয়েছিলেন, সালমান ও শাহীন নিয়মিত একে অপরের বাড়িতে যাতায়াত করতেন। তবে চলচ্চিত্রে কাজ শুরু করার পর সঙ্গীতা বিজলানির সঙ্গে সালমানের ঘনিষ্ঠতা বাড়ে। এরপরই প্রথম প্রেমের সম্পর্কের ইতি ঘটে।

পরবর্তীতে সঙ্গীতা বিজলানির সঙ্গে সালমানের সম্পর্ক প্রায় এক দশক স্থায়ী হয়। এমনকি তাঁদের বিয়ের প্রস্তুতিও অনেক দূর এগিয়েছিল বলে দীর্ঘদিন ধরে বলিউডে আলোচনা রয়েছে। কিন্তু শেষ পর্যন্ত সেই সম্পর্কও ভেঙে যায়। এরপর সোমি আলি, ঐশ্বরিয়া রাই বচ্চন এবং ক্যাটরিনা কাইফ-এর সঙ্গে সালমানের সম্পর্ক নিয়েও নানা সময়ে সংবাদমাধ্যমে ব্যাপক আলোচনা হয়েছে।

বর্তমানে রোমানিয়ার গায়িকা ইউলিয়া ভান্তুর-এর সঙ্গে সালমানের ঘনিষ্ঠ সম্পর্কের গুঞ্জন শোনা যায়। যদিও নিজের ব্যক্তিগত জীবন নিয়ে সালমান কখনও আনুষ্ঠানিকভাবে খুব বেশি মন্তব্য করেননি।

বিঃদ্রঃ প্রতিবেদনে উল্লেখিত ব্যক্তিগত সম্পর্কসংক্রান্ত তথ্য বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন ও প্রচলিত সূত্রের ভিত্তিতে উপস্থাপন করা হয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিদের পক্ষ থেকে সব তথ্য আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।

সোর্স :আনন্দবাজার ডট কম ডেস্ক

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

১৯ বছর বয়সে যে তরুণীর প্রেমে পড়েছিলেন সালমান, তিনিই আজ কিয়ারা আদভানির আত্মীয়া!

আপডেট সময় ০৩:২১:০৭ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬