ঢাকা ০৫:১৮ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

হামে শিশুমৃত্যুর ঘটনায় ড. ইউনূসসহ চারজনের বিরুদ্ধে মামলা চাইলেন বাবা

নিজস্ব সংবাদ :

হামে আক্রান্ত হয়ে ৯ মাস বয়সী কন্যাশিশু সাউদা মুসকানের মৃত্যুর ঘটনায় অবহেলার অভিযোগ তুলে অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমসহ চারজনের বিরুদ্ধে আদালতে মামলার আবেদন করেছেন শিশুটির বাবা সিরাজুল ইসলাম।

রোববার সকালে ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে তিনি এ আবেদন করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আদেশের জন্য বিষয়টি অপেক্ষমাণ রেখেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী তাছলিমা জাহান পপি।

মামলায় অন্য দুই আসামি হিসেবে ড. ইউনূসের সাবেক প্রেস সচিব শফিকুল আলম এবং স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ডা. মো. আবু জােনের নাম উল্লেখ করা হয়েছে।

আবেদনে বলা হয়, জ্বরে আক্রান্ত হওয়ার পর সাউদা মুসকানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলেও শয্যা সংকট, অক্সিজেনের স্বল্পতা এবং চিকিৎসাসেবায় অবহেলার কারণে তার অবস্থার অবনতি ঘটে। পাশাপাশি সময়মতো হামের টিকা না পাওয়ায় শিশুটি টিকা গ্রহণ করতে পারেনি এবং পরবর্তীতে হামে আক্রান্ত হয়ে মারা যায় বলে অভিযোগ করা হয়েছে।

বাদীর দাবি, সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তিরা হামের টিকা সংগ্রহ, সরবরাহ ও টিকাদান কর্মসূচি কার্যকরভাবে বাস্তবায়নে ব্যর্থ হয়েছেন। এর ফলে দেশে বহু শিশু হামে আক্রান্ত হয়েছে এবং অনেকের মৃত্যু ঘটেছে বলে মামলার আবেদনে উল্লেখ করা হয়।

আবেদনে আরও বলা হয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষা ও নাগরিকের জীবন রক্ষায় রাষ্ট্রীয় দায়িত্ব যথাযথভাবে পালন না করা, অবহেলা এবং দায়িত্ব পালনে ব্যর্থতার অভিযোগে বিবাদীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

উল্লেখ্য, এর আগে গত ৮ জুন একই ধরনের অভিযোগে ড. মুহাম্মদ ইউনূস, নূরজাহান বেগমসহ পাঁচজনের বিরুদ্ধে আরেকটি মামলার আবেদন করা হয়েছিল। তবে সেই আবেদন খারিজ করে দেন আদালত।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

হামে শিশুমৃত্যুর ঘটনায় ড. ইউনূসসহ চারজনের বিরুদ্ধে মামলা চাইলেন বাবা

আপডেট সময় ০৮:৩১:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬