ঢাকা ০৪:১১ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সালমান শাহর মৃত্যুর রহস্য উন্মোচনে নতুন পদক্ষেপ, দেহাবশেষ উত্তোলনে ম্যাজিস্ট্রেট নিয়োগ

নিজস্ব সংবাদ :

বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক সালমান শাহর (চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন) মৃত্যুর প্রকৃত কারণ অনুসন্ধানে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। আদালতের নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে তার দেহাবশেষ কবর থেকে উত্তোলনের সময় দায়িত্ব পালনের জন্য একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে সিলেট জেলা প্রশাসন।

রোববার (৫ জুলাই) ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের রমনা থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা উপ-পরিদর্শক শাহ আলম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, জেলা প্রশাসনের অফিস আদেশ ডাকযোগে আদালতে পৌঁছেছে এবং আদালত সেটি আনুষ্ঠানিকভাবে নথিভুক্ত করেছে।

জানা গেছে, গত ২২ জুন সিলেট জেলা ম্যাজিস্ট্রেট কার্যালয়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিংকি সাহা এ-সংক্রান্ত অফিস আদেশ জারি করেন। আদেশ অনুযায়ী, আদালতের নির্দেশ বাস্তবায়নের সময় দায়িত্ব পালনের জন্য সিলেটের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. পারভেজকে নিয়োগ দেওয়া হয়েছে।

এর আগে গত ২০ মে মামলার তদন্ত কর্মকর্তা ও সিআইডির পরিদর্শক জিয়াউল মোর্শেদ দেহাবশেষ উত্তোলনের অনুমতি চেয়ে আদালতে আবেদন করেন। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে ২৪ মে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে দেহাবশেষ উত্তোলন, সুরতহাল প্রতিবেদন প্রস্তুত এবং ময়নাতদন্তের নির্দেশ দেন। যদিও বিষয়টি প্রকাশ্যে আসে গত ১০ জুন।

পরে ২৩ জুন মামলার বাদী মোহাম্মদ আলমগীর (কুমকুম) দেহাবশেষ উত্তোলনের আদেশ বাতিলের আবেদন করেন। আদালত আবেদনটি নথিভুক্ত করার নির্দেশ দিলেও আগের আদেশ বহাল রয়েছে।

উল্লেখ্য, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটনের একটি বাসা থেকে সালমান শাহর মরদেহ উদ্ধার করা হয়। সে সময় ঘটনাটি অপমৃত্যু হিসেবে নথিভুক্ত হলেও পরবর্তী সময়ে হত্যার অভিযোগ তুলে পুনঃতদন্তের দাবি ওঠে। দীর্ঘ তিন দশক ধরে বিভিন্ন সংস্থা এ ঘটনা তদন্ত করেছে। বর্তমানে আদালতের নির্দেশে মামলাটি পুনরায় তদন্তাধীন রয়েছে, আর সেই তদন্তের অংশ হিসেবেই দেহাবশেষ উত্তোলনের উদ্যোগ নেওয়া হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

সালমান শাহর মৃত্যুর রহস্য উন্মোচনে নতুন পদক্ষেপ, দেহাবশেষ উত্তোলনে ম্যাজিস্ট্রেট নিয়োগ

আপডেট সময় ০২:৪১:২৬ পূর্বাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬