ঢাকা ০৪:১১ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় রাশেদ খান মেননকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

নিজস্ব সংবাদ :

রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক নিয়োগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে দায়ের করা মামলায় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেননকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. শাহজাহান কবির এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন দেলোয়ার জাহান রুমী।

আদালত সূত্রে জানা যায়, মামলার তদন্ত কর্মকর্তা ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক মো. ফেরদৌস রহমান গত ৩০ জুন মেননকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। আদালত ওই আবেদনের শুনানির জন্য ৮ জুলাই দিন নির্ধারণ করেছিলেন। নির্ধারিত দিনে শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করেন।

উল্লেখ্য, উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক নিয়োগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে গত বছরের ২২ ডিসেম্বর দুর্নীতি দমন কমিশন রাশেদ খান মেননসহ ২০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে।

এর আগে, ২০২৪ সালের ২২ আগস্ট পৃথক একটি মামলায় রাশেদ খান মেননকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন। তাঁর বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলার বিচারিক কার্যক্রম চলমান রয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় রাশেদ খান মেননকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

আপডেট সময় ০৮:২৩:৫১ পূর্বাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬