ঢাকা ০১:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রিয়াদের আকাশে ক্ষেপণাস্ত্র হামলা, প্রতিরক্ষায় সৌদি আরবের সফল প্রতিহত

নিজস্ব সংবাদ :

সৌদিআরব,৭ অক্টোবর ২০২৬ : সৌদি আরবের রাজধানী রিয়াদের উত্তরে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করেছে দেশটির বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। বুধবার সৌদি নেতৃত্বাধীন ইয়েমেনবিষয়ক জোট এ তথ্য জানিয়েছে।

জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি জানান, ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রটি রিয়াদের উত্তরে বাধা দিয়ে ধ্বংস করা হয়। একই সঙ্গে ক্ষেপণাস্ত্রটির উৎক্ষেপণস্থল শনাক্ত করা হয়েছে বলেও জানান তিনি।

আল-মালিকি বলেন, জোটের গোয়েন্দা ব্যবস্থা ইয়েমেনের রাজধানী সানার আকাশসীমার ওপর ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকারী প্ল্যাটফর্মটি শনাক্ত করে পর্যবেক্ষণে রেখেছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছে জোট।

এদিকে হুথি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি দাবি করেছেন, তারা রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর, আবহা বিমানবন্দর ও খামিস মুশাইত সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। তবে রিয়াদ বিমানবন্দরে হামলার দাবি সৌদি কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে নিশ্চিত করেনি।

সাম্প্রতিক সময়ে সৌদি আরব ও ইয়েমেনের হুথিদের মধ্যে হামলা-পাল্টা হামলা নতুন করে তীব্র হয়েছে। এর মধ্যেই সৌদি সমর্থিত ইয়েমেনি বাহিনী হুথিদের দখলে থাকা কৌশলগত এলাকাগুলো পুনর্দখলে অভিযান চালাচ্ছে। ফলে আঞ্চলিক উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

রিয়াদের আকাশে ক্ষেপণাস্ত্র হামলা, প্রতিরক্ষায় সৌদি আরবের সফল প্রতিহত

আপডেট সময় ০১:১৮:৩৯ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬