ঢাকা ০৪:১১ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

‘মামলা জেতা-হারা নয়, আদালতে সঠিকভাবে উপস্থাপনই আইনজীবীর প্রথম দায়িত্ব’

নিজস্ব সংবাদ :

বাংলাদেশের প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী আইনজীবীদের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, বিচারপ্রার্থীর আস্থা ও ন্যায়বিচার নিশ্চিত করতে প্রতিটি মামলা সর্বোচ্চ আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে আদালতে উপস্থাপন করতে হবে। তিনি বলেন, একজন আইনজীবীর দায়িত্ব মামলার ফল নির্ধারণ করা নয়; বরং বিচারকের সামনে সঠিকভাবে তথ্য-প্রমাণ ও যুক্তি তুলে ধরা।

সোমবার (২০ জুলাই) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির উদ্যোগে বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক স্পিকার ও আইনজীবী ব্যারিস্টার জমিরউদ্দীন সরকারের স্মরণে আয়োজিত স্মৃতিচারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধান বিচারপতি বলেন, একজন বিচারপ্রার্থী যখন কোনো আইনজীবীর ওপর আস্থা রেখে মামলা পরিচালনার দায়িত্ব দেন, তখন সেই দায়িত্ব যথাযথভাবে পালন করা আইনজীবীর আইনগত, নৈতিক ও পেশাগত কর্তব্য। তিনি আরও বলেন, বিচার করবেন আদালত, কিন্তু একজন আইনজীবীর কাজ হলো নিজের মক্কেলের মামলা যথাযথভাবে উপস্থাপন করা। মামলার জয় বা পরাজয় পরবর্তী বিষয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ডেপুটি স্পিকার ব্যারিস্টার মো. কায়সার কামাল বলেন, ব্যারিস্টার জমিরউদ্দীন সরকার আজীবন গণতন্ত্র, সাংবিধানিক ধারাবাহিকতা, আইনের শাসন এবং মৌলিক অধিকার প্রতিষ্ঠার পক্ষে সোচ্চার ছিলেন। তিনি ছিলেন দূরদর্শী ও প্রজ্ঞাবান রাজনৈতিক ব্যক্তিত্ব।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, ব্যারিস্টার জমিরউদ্দীন সরকার এমন একজন ব্যক্তিত্ব, যিনি কর্মজীবনের প্রতিটি গুরুত্বপূর্ণ পর্যায়ে সাফল্যের স্বাক্ষর রেখেছেন। আইনজীবী হিসেবে প্রতিষ্ঠা পাওয়ার পাশাপাশি তিনি ছয়বার সংসদ সদস্য নির্বাচিত হন, শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেন, জাতীয় সংসদের স্পিকার এবং ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বও পালন করেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আপিল বিভাগের বিচারপতি এস এম এমদাদুল হক, বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি সিনিয়র অ্যাডভোকেট জয়নুল আবেদীন (এমপি) এবং বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার মো. বদরুদ্দোজা (বাদল)

এ সময় ব্যারিস্টার জমিরউদ্দীন সরকারের কন্যা নিলুফার জমির বাবার স্মৃতিচারণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাঁর দুই ছেলে ব্যারিস্টার নওশাদ জমির (এমপি)ব্যারিস্টার নওফেল জমির

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন (এমপি)-এর সভাপতিত্বে এবং সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আলী-এর সঞ্চালনায় শহীদ শফিউর রহমান মিলনায়তনে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে হাইকোর্ট বিভাগের বিচারপতি, সুপ্রিম কোর্টের আইনজীবীসহ বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

অনুষ্ঠানের শেষে ব্যারিস্টার জমিরউদ্দীন সরকারের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

‘মামলা জেতা-হারা নয়, আদালতে সঠিকভাবে উপস্থাপনই আইনজীবীর প্রথম দায়িত্ব’

আপডেট সময় ০৪:০০:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬