ঢাকা ০৪:১৩ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ব্যয় কমাতে নতুন সিদ্ধান্ত: সরকারি কর্মকর্তাদের গাড়ি রক্ষণাবেক্ষণ ভাতা অর্ধেকে নামছে

নিজস্ব সংবাদ :

সরকারের চলমান ব্যয় সংকোচন কার্যক্রমের অংশ হিসেবে এবার সরকারি কর্মকর্তাদের গাড়ি রক্ষণাবেক্ষণ খাতে দেওয়া মাসিক ভাতা কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাম্প্রতিক সিদ্ধান্ত অনুযায়ী, বর্তমানে এ খাতে যে ৫০ হাজার টাকা দেওয়া হয়, তা কমিয়ে ২৫ হাজার টাকা করার প্রস্তাব চূড়ান্ত করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রস্তাবটি এখন চূড়ান্ত অনুমোদনের জন্য অর্থ মন্ত্রণালয়ে পাঠানোর প্রস্তুতি চলছে। অনুমোদন মিললে নতুন হার কার্যকর হবে।

এর আগে একই নীতির আওতায় উপসচিব থেকে শুরু করে ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের জন্য চালু থাকা সুদমুক্ত গাড়ি ঋণ কর্মসূচিও স্থগিত করা হয়েছে। ২০১৭ সালে চালু হওয়া এই কর্মসূচির মাধ্যমে কর্মকর্তারা গাড়ি কেনার জন্য সর্বোচ্চ ৩০ লাখ টাকা পর্যন্ত ঋণ পেতেন। গত ৯ জুলাই এ সুবিধা স্থগিতের সিদ্ধান্ত নেয় সরকার।

সরকারের ব্যয় নিয়ন্ত্রণ পরিকল্পনার অংশ হিসেবে শুধু গাড়ি-সংক্রান্ত সুবিধাই নয়, নতুন ভবন নির্মাণ, ভূমি অধিগ্রহণ, সরকারি অর্থে বিদেশ সফর এবং প্রশিক্ষণ ব্যয়েও কড়াকড়ি আরোপ করা হয়েছে। সরকারি ব্যয় আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ করতেই এসব পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

ব্যয় কমাতে নতুন সিদ্ধান্ত: সরকারি কর্মকর্তাদের গাড়ি রক্ষণাবেক্ষণ ভাতা অর্ধেকে নামছে

আপডেট সময় ০৩:৫৫:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬