ঢাকা ১১:১২ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকাপ জয়ের সঙ্গে অর্থবৃষ্টিও: স্পেন পেল ৬১৫ কোটি টাকা, জানুন কোন দল কত পুরস্কার পেল

নিজস্ব সংবাদ :

যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে অনুষ্ঠিত ইতিহাসের সবচেয়ে বড় ফুটবল বিশ্বকাপের সফল সমাপ্তি হয়েছে। ৪৮ দলের এই আসর শুধু প্রতিদ্বন্দ্বিতার দিক থেকেই নয়, পুরস্কারের অঙ্কেও গড়েছে নতুন নজির। অংশগ্রহণকারী দলগুলোর জন্য এবার রেকর্ড পরিমাণ অর্থ বরাদ্দ রেখেছিল ফিফা।

বিশ্বকাপ শুরুর আগেই ফিফা মোট প্রাইজমানি ১৫ শতাংশ বাড়িয়ে ৮৭ কোটি ১০ লাখ মার্কিন ডলার নির্ধারণ করে। বাংলাদেশি মুদ্রায় যার মূল্য প্রায় ১০ হাজার ৭২৪ কোটি টাকা। এই অর্থ বিভিন্ন ধাপে অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে বণ্টন করা হবে।

ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের শিরোপা জিতেছে স্পেন। চ্যাম্পিয়ন হওয়ায় স্প্যানিশ দল পুরস্কার হিসেবে পাচ্ছে ৫ কোটি মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬১৫ কোটি টাকা

রানার্সআপ আর্জেন্টিনার প্রাপ্তি ৩ কোটি ৩০ লাখ ডলার (প্রায় ৪০৬ কোটি টাকা)। তৃতীয় স্থান অর্জনকারী ইংল্যান্ড পাবে ২ কোটি ৯০ লাখ ডলার (প্রায় ৩৫৭ কোটি টাকা) এবং চতুর্থ হওয়া ফ্রান্সের জন্য বরাদ্দ ২ কোটি ৭০ লাখ ডলার, অর্থাৎ প্রায় ৩৩২ কোটি টাকা

সেমিফাইনালের বাইরে থাকা দলগুলোর জন্যও রয়েছে উল্লেখযোগ্য পুরস্কার। কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেওয়া চারটি দল প্রত্যেকে পাবে ১ কোটি ৯০ লাখ ডলার (প্রায় ২৩৩ কোটি টাকা)। শেষ ষোলো থেকে বিদায় নেওয়া আটটি দলের প্রত্যেকের জন্য বরাদ্দ ১ কোটি ৫০ লাখ ডলার (প্রায় ১৮৪ কোটি টাকা)।

অন্যদিকে, শেষ ৩২ থেকে বিদায় নেওয়া ১৬টি দল পাবে ১ কোটি ১০ লাখ ডলার (প্রায় ১৩৫ কোটি টাকা) করে। আর গ্রুপ পর্ব থেকেই বিদায় নেওয়া প্রতিটি দলও খালি হাতে ফিরছে না; তাদের জন্য রাখা হয়েছে ৯০ লাখ ডলার (প্রায় ১১০ কোটি টাকা) করে।

এর বাইরে প্রতিটি অংশগ্রহণকারী দলকে বিশ্বকাপ শুরুর আগেই প্রস্তুতি, আবাসন, ভ্রমণ ও অন্যান্য ব্যয় মেটাতে ১ কোটি ৫০ লাখ ডলার করে অনুদান দিয়েছে ফিফা। ফলে এবারের বিশ্বকাপ শুধু মাঠের লড়াই নয়, আর্থিক পুরস্কারের দিক থেকেও ইতিহাসের সবচেয়ে সমৃদ্ধ আসর হিসেবে জায়গা করে নিল।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

বিশ্বকাপ জয়ের সঙ্গে অর্থবৃষ্টিও: স্পেন পেল ৬১৫ কোটি টাকা, জানুন কোন দল কত পুরস্কার পেল

আপডেট সময় ০৩:৪৫:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬