ঢাকা ০৪:১৪ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকাপের পর জাতিসংঘের মহাসচিব হিসেবে ইনফান্তিনোকে চান ট্রাম্প, নতুন জল্পনা

নিজস্ব সংবাদ :

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে আন্তর্জাতিক ফুটবল সংস্থা (ফিফা) সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর নাম বিবেচনার পক্ষে মত দিয়েছেন। চলতি বছরের বিশ্বকাপ সফলভাবে আয়োজনের পর ইনফান্তিনোর নেতৃত্ব আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার প্রশংসা করে ট্রাম্প এই অবস্থান নিয়েছেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম নিউ ইয়র্ক পোস্ট

প্রতিবেদনে বলা হয়, সুইজারল্যান্ডে জন্ম নেওয়া ৫৬ বছর বয়সী ইনফান্তিনো বিশ্বকাপ আয়োজনের বিভিন্ন পর্যায়ে ট্রাম্প প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেন। গত ডিসেম্বরে তিনি ট্রাম্পকে ফিফার উদ্বোধনীশান্তি পুরস্কার প্রদান করেন। ট্রাম্পের বিশ্বাস, বিশ্বের বিভিন্ন দেশের মানুষের মধ্যে সংযোগ তৈরি এবং ঐক্য প্রতিষ্ঠায় ইনফান্তিনোর বিশেষ দক্ষতা রয়েছে, যা জাতিসংঘের মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠানের নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

বর্তমান মহাসচিব আন্তোনিও গুতেরেস চলতি বছরের ডিসেম্বরে দায়িত্ব থেকে অবসর নিলে নতুন মহাসচিব নির্বাচনের প্রক্রিয়া শুরু হবে। পদে নির্বাচিত হতে হলে প্রথমে জাতিসংঘের ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদের সমর্থন অর্জন করতে হবে। এরপর সাধারণ পরিষদের অনুমোদনের মাধ্যমে নিয়োগ চূড়ান্ত হবে। নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্যের যেকোনো একটি দেশের ভেটোও প্রক্রিয়ায় বড় ভূমিকা রাখে।

দীর্ঘদিনের অলিখিত প্রথা অনুযায়ী এবার লাতিন আমেরিকা বা ক্যারিবীয় অঞ্চল থেকে একজন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়ার আলোচনা রয়েছে। তবে ট্রাম্পের সমর্থনের কারণে ইনফান্তিনোর নাম আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনায় উঠে এসেছে।

এদিকে সম্ভাব্য প্রার্থীদের তালিকায় চিলির সাবেক প্রেসিডেন্ট মিশেল ব্যাচেলেট এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) মহাপরিচালক রাফায়েল গ্রোসির নামও আলোচিত হচ্ছে। তবে ট্রাম্পের প্রকাশ্য সমর্থনের পর ইনফান্তিনোকে ঘিরে কূটনৈতিক মহলে নতুন জল্পনা তৈরি হয়েছে।

সূত্র: নিউ ইয়র্ক পোস্ট।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

বিশ্বকাপের পর জাতিসংঘের মহাসচিব হিসেবে ইনফান্তিনোকে চান ট্রাম্প, নতুন জল্পনা

আপডেট সময় ০৯:০৭:০৬ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬