ঢাকা ০৭:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জাপানে বাংলা সংবাদপত্রের ইতিহাস সংরক্ষণে ব্যতিক্রমী উদ্যোগ

নিজস্ব সংবাদ :

জাপান বাংলা প্রেসের নতুন সংখ্যা উন্মোচন, দুর্লভ বাংলা পত্রিকার প্রদর্শনী ও সম্পাদক সম্মাননা

জাপানে বাংলা ভাষার সংবাদপত্র, সাংবাদিকতা ও প্রকাশনার দীর্ঘ পথচলার ইতিহাস সংরক্ষণ এবং প্রবাসে বাংলা সাংবাদিকতার অগ্রদূতদের সম্মান জানাতে ব্যতিক্রমী এক অনুষ্ঠানের আয়োজন করেছে জাপান থেকে প্রকাশিত কমিউনিটি নিউজ পেপার ‘জাপান বাংলা প্রেস’।

অনুষ্ঠানে জাপান থেকে প্রকাশিত ও মুদ্রিত ‘জাপান বাংলা প্রেস’-এর নতুন সংখ্যার মোড়ক উন্মোচন, জাপান থেকে বিভিন্ন সময়ে প্রকাশিত বাংলা সংবাদপত্র ও সাময়িকীর পুরোনো ও দুর্লভ কপির বিশেষ প্রদর্শনী এবং এ ক্ষেত্রের পথিকৃৎ ও কিংবদন্তি সম্পাদকদের সম্মাননা প্রদান করা হবে।

তারিখ: ২৭,সেপ্টেম্বর, ২০২৬ রবিবার
সময়: সন্ধ্যা ৬টা
স্থান: বিভিউ হল, আকাবানে, টোকিও (JR Akabane Station)

জাপানে বাংলা সংবাদপত্রের যাত্রা দীর্ঘদিনের।
প্রবাসের মাটিতে বাংলা ভাষা, সাহিত্য, সংস্কৃতি, সংবাদ ও বাঙালির নানা অর্জনকে ধারণ করে বহু পত্রিকা ও সাময়িকী প্রকাশিত হয়েছে। এসব প্রকাশনা শুধু সংবাদ পরিবেশনের মাধ্যম ছিল না; বরং প্রবাসে বাঙালির জীবন, সংগ্রাম, সাফল্য, সংস্কৃতি ও ইতিহাসের গুরুত্বপূর্ণ দলিল হিসেবেও ভূমিকা রেখেছে।

এই আয়োজনের অন্যতম আকর্ষণ জাপান থেকে প্রকাশিত বাংলা পত্রিকার পুরোনো ও দুর্লভ কপির প্রদর্শনী।
আয়োজকদের মতে, কাগজে ছাপা এসব পুরোনো পত্রিকা কেবল কয়েকটি কাগজ বা পৃষ্ঠার সমষ্টি নয়—এগুলো প্রবাসে বাংলা ভাষা ও সাংবাদিকতার বিকাশের জীবন্ত ঐতিহাসিক দলিল।

বিশেষ করে জাপানে বাংলা সংবাদপত্র প্রকাশের শুরুর সময়ের বিভিন্ন পত্রিকা, সম্পাদক ও প্রকাশকদের অবদান নতুন প্রজন্মের সামনে তুলে ধরার লক্ষ্যেই এ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে জাপানে বাংলা সাংবাদিকতা ও প্রকাশনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখা অগ্রদূত ও কিংবদন্তি সম্পাদকদের সম্মাননা প্রদান করা হবে। আয়োজকদের বিশ্বাস, তাঁদের দীর্ঘদিনের শ্রম, সাহস ও উদ্যোগ বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের সাংবাদিক, লেখক, সম্পাদক ও প্রকাশকদের জন্য অনুপ্রেরণা ও পথের পাথেয় হয়ে থাকবে।

জাপান বাংলা প্রেসের সম্পাদক ও প্রকাশক মাহবুবুর রহমান বাবু বলেন,
“জাপান থেকে প্রকাশিত পুরোনো বাংলা পত্রিকাগুলো আমাদের প্রবাসজীবন, ভাষা, সাহিত্য, সাংবাদিকতা ও বাঙালির ইতিহাসের অমূল্য দলিল। এসব দুর্লভ প্রকাশনা সংরক্ষণ এবং যাঁরা কঠিন সময়ে বাংলা সাংবাদিকতার ভিত্তি তৈরি করেছেন, তাঁদের সম্মান জানানো আমাদের দায়িত্ব। নতুন প্রজন্মকে সেই ইতিহাসের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়াই এই আয়োজনের অন্যতম উদ্দেশ্য।”
তিনি আরও বলেন, জাপানে বাংলা সাংবাদিকতার অতীত, বর্তমান ও ভবিষ্যৎকে একটি ধারাবাহিকতার মধ্যে তুলে ধরার লক্ষ্যেই জাপান বাংলা প্রেস এ উদ্যোগ নিয়েছে।

আয়োজকদের পক্ষ থেকে বাংলাদেশ ও জাপানে কর্মরত সাংবাদিক, লেখক, সাহিত্যিক, সম্পাদক, প্রকাশক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, প্রবাসী বাংলাদেশি এবং বাংলা ভাষাপ্রেমীদের অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

মিডিয়া যোগাযোগ:
মাহবুবুর রহমান বাবু
সম্পাদক ও প্রকাশক
জাপান বাংলা প্রেস
টোকিও, জাপান

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

জাপানে বাংলা সংবাদপত্রের ইতিহাস সংরক্ষণে ব্যতিক্রমী উদ্যোগ

আপডেট সময় ০৪:১৯:১৯ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬