ঢাকা ০৫:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট দল ঘোষণা, অধিনায়ক শান্ত

কাগজের খবর ডেস্ক:

টেস্ট দল ঘোষণা

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে অধিনায়ক হিসেবে আছেন নাজমুল হোসেন শান্ত, সহ-অধিনায়কের দায়িত্ব পেয়েছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।

আগামী ২৮ অক্টোবর ঢাকার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ৫ নভেম্বর, সিলেটে।

ঘোষিত দলে অভিজ্ঞ ও তরুণ ক্রিকেটারদের সমন্বয় রেখেছে নির্বাচক প্যানেল। ব্যাটিং বিভাগে শান্তর সঙ্গে রয়েছেন শাদমান ইসলাম, তানজিদ হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, তাওহীদ হৃদয় ও জাকের আলী অনিক।

স্পিন আক্রমণে মিরাজের সঙ্গে আছেন তাইজুল ইসলাম ও নাঈম হাসান। পেস বিভাগে জায়গা পেয়েছেন হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, এবাদত হোসেন ও শরিফুল ইসলাম।

ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভালো ফলের লক্ষ্য নিয়ে মাঠে নামবে বাংলাদেশ। দুই ম্যাচের এই সিরিজ আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৫-২৭ চক্রের অংশ।

প্রথম টেস্টের জন্য বাংলাদেশের ১৫ সদস্যের দল

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), শাদমান ইসলাম, তানজিদ হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, নাঈম হাসান, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, এবাদত হোসেন ও শরিফুল ইসলাম।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট দল ঘোষণা, অধিনায়ক শান্ত

আপডেট সময় ০৬:২৪:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬