ঢাকা ০৮:১৩ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইতালির ভেনিসে ২৭ শে জুনের একক কনসার্ট নিয়ে সংবাদ সম্মেলনে যা জানালেন কণ্ঠশিল্পী বালাম ও আয়োজক হোসাইন আহমেদ মোয়াজ ।

নিজস্ব সংবাদ :

কাগজের খবর ডেস্ক, ভেনিস (ইতালি):
জনপ্রিয় সংগীতশিল্পী বালাম তাঁর দীর্ঘ ৩৩ বছরের সঙ্গীতজীবনের উদযাপন উপলক্ষে ইতালির ভেনিসে একক কনসার্টে অংশ নিতে যাচ্ছেন। এর আগে রোমে অনুষ্ঠিত কনসার্টের সফলতার পর এবার ভেনিসের প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে গান ও আনন্দে মাততে মুখিয়ে আছেন তিনি।

প্রশ্ন: আপনার ৩৩ বছরের সঙ্গীতজীবন এবং ভেনিসে অনুষ্ঠিতব্য একক কনসার্ট নিয়ে কিছু বলবেন?

বালাম:
প্রথমেই ইতালিতে বসবাসরত সকল বাংলাদেশিকে আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। ইতালিতে এটি আমার প্রথম সফর এবং একই সঙ্গে ভেনিসেও প্রথমবার আসা। এর আগে রোমে আমার প্রথম কনসার্টটি আলহামদুলিল্লাহ খুবই সফল হয়েছে। সেখানে প্রবাসী বাংলাদেশিদের ব্যাপক অংশগ্রহণ ছিল এবং তাদের কাছ থেকে অসাধারণ ভালোবাসা পেয়েছি।

আমি কাছ থেকে দেখার সুযোগ পেয়েছি যে ইতালিতে আমাদের বাংলাদেশি কমিউনিটি অনেক সুন্দরভাবে প্রতিষ্ঠিত হয়েছে। এবার ভেনিসে এসে আমি চাই, ২৭ জুনের কনসার্টে সবাই উপস্থিত থাকুন। আমার ৩৩ বছরের সংগীতযাত্রার অংশ হিসেবে আমরা অনেক জনপ্রিয় গান পরিবেশন করব এবং দর্শকদের সঙ্গে আনন্দঘন সময় কাটাব।

প্রবাসীদের আন্তরিকতা আমাকে মুগ্ধ করেছে। তাদের সহযোগিতা অব্যাহত থাকলে বাংলাদেশের সংস্কৃতি ও সংগীত আন্তর্জাতিক অঙ্গনে আরও এগিয়ে যাবে। ভবিষ্যতে আরও বড় বড় আয়োজন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বলেও আমি আশাবাদী।

প্রশ্ন: আপনার ভক্তদের উদ্দেশে কিছু বলবেন?

বালাম:
আমার সঙ্গীতজীবনের মূল শক্তি এবং প্রাণই হচ্ছে আমার ভক্তরা। তাদের ভালোবাসা ও সমর্থন ছাড়া একজন শিল্পীর পথচলা অনেক কঠিন হয়ে যায়। আজ আমি যে ৩৩ বছর ধরে সংগীতের সঙ্গে আছি, তার পেছনে ভক্তদের অবদান সবচেয়ে বেশি।

আমি সবার প্রতি কৃতজ্ঞ। ইনশাআল্লাহ সুস্থ ও বেঁচে থাকলে ভবিষ্যতেও আরও ভালো ভালো গান উপহার দেওয়ার চেষ্টা করব।

আয়োজকদের প্রত্যাশা

অনুষ্ঠানের আয়োজকদের একজন জানান, বালামের ৩৩ বছরের সঙ্গীতজীবন উদযাপনের অংশ হতে পেরে তারা গর্বিত।

তিনি বলেন, “গত ১৪ জুন রোমে অনুষ্ঠিত প্রথম শোটি আমরা সফলভাবে সম্পন্ন করতে পেরেছি। বিভিন্ন কমিউনিটি ব্যক্তিত্ব, স্পন্সর এবং শুভানুধ্যায়ীদের সহযোগিতায় প্রবাসীদের জন্য একটি স্মরণীয় আয়োজন উপহার দেওয়া সম্ভব হয়েছে।”

তিনি আরও জানান, আগামী ২৭ জুন ভেনিসে অনুষ্ঠিতব্য কনসার্টটি ‘দেশি ফেস্টিভ্যাল সিজন-১’ এর অংশ হিসেবে আয়োজন করা হচ্ছে। অনুষ্ঠানটি TMM বাংলা-এর পৃষ্ঠপোষকতায় এবং স্থানীয় কমিউনিটি নেতৃবৃন্দের সহযোগিতায় অনুষ্ঠিত হবে।

আয়োজকদের ভাষ্য, “এটি কোনো রাজনৈতিক বা গোষ্ঠীগত আয়োজন নয়। আমরা চাই ভেনিসে বসবাসরত সকল বাংলাদেশির অংশগ্রহণে একটি মিলনমেলায় পরিণত হোক এই অনুষ্ঠান। সবাই মিলে একটি সুন্দর সাংস্কৃতিক সন্ধ্যা উপহার দেওয়াই আমাদের লক্ষ্য।”

তারা জানান, রোম ও ভেনিসের বিভিন্ন কমিউনিটি ব্যক্তিত্ব, ব্যবসায়ী এবং সাংস্কৃতিক সংগঠকদের সহযোগিতায় অনুষ্ঠানটি সফল করার প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

২৭ জুন ভেনিসে বালামের গান

৩৩ বছরের বর্ণাঢ্য সঙ্গীতজীবন উদযাপনের অংশ হিসেবে ২৭ জুন ইতালির ভেনিসে অনুষ্ঠিত হতে যাওয়া এই কনসার্ট ঘিরে ইতোমধ্যেই প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। আয়োজকরা আশা করছেন, ভেনিসের বাংলাদেশি কমিউনিটির সর্বস্তরের মানুষের উপস্থিতিতে অনুষ্ঠানটি এক স্মরণীয় সাংস্কৃতিক উৎসবে পরিণত হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

ইতালির ভেনিসে ২৭ শে জুনের একক কনসার্ট নিয়ে সংবাদ সম্মেলনে যা জানালেন কণ্ঠশিল্পী বালাম ও আয়োজক হোসাইন আহমেদ মোয়াজ ।

আপডেট সময় ০৩:০৭:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬