ঢাকা ০৪:১২ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আবারও কমল স্বর্ণের দাম, ভরিতে সাশ্রয় ৩ হাজার ৩২৪ টাকা

নিজস্ব সংবাদ :

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। স্থানীয় বাজারে খাঁটি বা তেজাবি স্বর্ণের মূল্য হ্রাস পাওয়ায় নতুন করে দাম সমন্বয় করা হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল ১০টা থেকে সারাদেশে এই নতুন মূল্য কার্যকর হয়েছে।

বাজুসের প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে সংগঠনটি এক বিজ্ঞপ্তিতে নতুন মূল্যতালিকা প্রকাশ করে।

নতুন নির্ধারিত দামে ভ্যাটসহ ২২ ক্যারেটের হলমার্ককৃত স্বর্ণের প্রতি গ্রাম বিক্রি হবে ১৯ হাজার ৩০ টাকায়। ফলে প্রতি গ্রামে দাম কমেছে ২৮৫ টাকা। সে হিসাবে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণ কিনতে খরচ হবে ২ লাখ ২১ হাজার ৯৫১ টাকা, যা আগের দামের তুলনায় ৩ হাজার ৩২৪ টাকা কম।

এছাড়া ২১ ক্যারেট স্বর্ণের প্রতি গ্রাম মূল্য নির্ধারণ করা হয়েছে ১৮ হাজার ১৭৫ টাকা, ১৮ ক্যারেটের ১৫ হাজার ৬১০ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতি গ্রাম ১২ হাজার ৭৫৫ টাকা।

শুধু স্বর্ণ নয়, রুপার অলংকারের দামেও এসেছে পরিবর্তন। নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেট রুপার প্রতি গ্রাম ৩৯৫ টাকা, ২১ ক্যারেট ৩৭৫ টাকা, ১৮ ক্যারেট ৩২৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার প্রতি গ্রাম ২৪৫ টাকায় বিক্রি হবে।

বাজুস জানিয়েছে, অলংকার তৈরির মজুরি ডিজাইনভেদে আলাদা হবে। তবে নির্ধারিত বিক্রয়মূল্যের মধ্যেই ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় ক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত ভ্যাট নেওয়া যাবে না। এছাড়া স্বর্ণ ও রুপার অলংকার কেনাবেচা এবং এক্সচেঞ্জের ক্ষেত্রে আগের নীতিমালাই বহাল থাকবে।

উল্লেখ্য, এর মাত্র তিন দিন আগে, ৬ জুলাইও স্বর্ণের দাম কমানো হয়েছিল। চলতি বছরে এখন পর্যন্ত বাজুস মোট ৮৭ বার স্বর্ণের দাম সমন্বয় করেছে। এর মধ্যে ৪৩ বার দাম বেড়েছে, ৪৩ বার কমেছে এবং একবার ভ্যাট সমন্বয় করা হয়েছে। আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামের ওঠানামা, দেশীয় বাজারে খাঁটি স্বর্ণের মূল্য এবং সামগ্রিক বাজার পরিস্থিতি বিবেচনায় নিয়মিত এই মূল্য সমন্বয় করা হয় বলে জানিয়েছে সংগঠনটি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

আবারও কমল স্বর্ণের দাম, ভরিতে সাশ্রয় ৩ হাজার ৩২৪ টাকা

আপডেট সময় ০৫:৪৮:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬