ঢাকা ০৬:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

অস্ট্রেলিয়া সফরের আগেই বড় ধাক্কা বাংলাদেশের, টেস্ট সিরজ থেকে ছিটকে গেলেন নাহিদ রানা

নিজস্ব সংবাদ :

আগস্টের প্রথম সপ্তাহে অস্ট্রেলিয়ার উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে প্রস্তুতি চললেও, স্কোয়াড ঘোষণার আগেই দুঃসংবাদ পেল টাইগাররা। চোটের কারণে তরুণ পেসার নাহিদ রানাকে পুরো সিরিজ থেকেই বাইরে থাকতে হচ্ছে।

দলের একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ চলাকালে সাইড স্ট্রেইনে আক্রান্ত হন নাহিদ। পরবর্তী স্ক্যান রিপোর্টে তার চোটকে গ্রেড-২ হিসেবে শনাক্ত করা হয়েছে। এই ধরনের ইনজুরি থেকে পুরোপুরি সেরে উঠতে সাধারণত এক মাসেরও বেশি সময় লাগে। ফলে অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের দুই টেস্টেই তাকে পাওয়া যাচ্ছে না।

নাহিদের অনুপস্থিতি বাংলাদেশের পেস আক্রমণের জন্য বড় ক্ষতি হিসেবে দেখা হচ্ছে। ঘণ্টায় ১৫০ কিলোমিটারের বেশি গতির বোলিং, ধারাবাহিক লাইন-লেন্থ এবং অতিরিক্ত বাউন্সের কারণে তিনি ইতোমধ্যেই আন্তর্জাতিক অঙ্গনে নজর কাড়তে শুরু করেছেন। এমনকি অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমেও তাকে নিয়ে আগ্রহের কথা উঠে এসেছে।

অন্যদিকে, ইনজুরিতে থাকা উইকেটকিপার-ব্যাটার লিটন দাসকে নিয়ে আশার খবর রয়েছে। তার স্ক্যান রিপোর্টে গুরুতর কোনো সমস্যা ধরা পড়েনি। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে অস্ট্রেলিয়া সিরিজে তাকে পাওয়া যেতে পারে বলে সংশ্লিষ্টরা আশাবাদী।

আগামী ১৩ আগস্ট ডারউইনে প্রথম টেস্ট দিয়ে শুরু হবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ। দ্বিতীয় ও শেষ টেস্ট অনুষ্ঠিত হবে ২২ আগস্ট ম্যাকাইয়ে। দুই ম্যাচের এই সিরিজটি আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত।

উল্লেখ্য, ২০০৩ সালের পর এই প্রথম অস্ট্রেলিয়ার মাটিতে পূর্ণাঙ্গ টেস্ট সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ। তাই ঐতিহাসিক এই সফরে নাহিদ রানার ছিটকে যাওয়া দলের জন্য বড় এক ধাক্কা হিসেবেই বিবেচিত হচ্ছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

অস্ট্রেলিয়া সফরের আগেই বড় ধাক্কা বাংলাদেশের, টেস্ট সিরজ থেকে ছিটকে গেলেন নাহিদ রানা

আপডেট সময় ০৬:৩৭:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬