ঢাকা ০১:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

৪৭ বছর বয়সে এইচএসসি পাস করলেন আমিনুল

কাগজের খবর ডেস্ক:

এইচএসসি পাস করলেন আমিনুল

৪৭ বছর বয়সে এইচএসসি পাস করেছেন গাজীপুরের শ্রীপুরের আমিনুল ইসলাম। শনিবার (৩১ অক্টোবর) এইচএসসি ঘোষিত ফলাফল অনুযায়ী তিনি জিপিএ ৪.৬৩ অর্জন করেছেন।

আমিনুল ইসলাম উপজেলার মাওনা ইউনিয়নের চকপাড়া গ্রামের তুরাব আলীর ছেলে। ১৯৯৯ সালে মাওনা বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করেন তিনি। দীর্ঘ ২৭ বছর তিনি পড়ালেখা থেকে দূরে ছিলেন।

রোববার (১ নভেম্বর) আমিনুল ইসলাম জানান, ১৯৯৯ সালে এসএসসি পাসের পর জীবন ও জীবিকার তাগিদে আর শিক্ষাজীবনে ফেরা হয়নি। শিক্ষার অভাবের বিষয়টি অনুধাবন করে নিজেকে শিক্ষিত করে গড়ে তোলার ইচ্ছা পোষণ করেন। সে থেকে ২০২৪ শিক্ষাবর্ষে গাজীপুর মহানগরীর পুবাইল এলাকার সিটি ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড ইনস্টিটিউটে ভর্তি হন।

তিনি বলেন, সারাদিনের ব্যস্ত সময় পাড় করে মানুষের সেবা করে রাতে বই নিয়ে পড়তে বসতেন তিনি। শিক্ষার কোনো বয়স নেই। আমি চাই, যারা বিভিন্ন কারণে মাঝপথে পড়াশোনা ছেড়ে দিয়েছেন, তারা আমার এই অর্জন দেখে নতুন করে পড়াশোনা শুরু করার সাহস পান।

সুযোগ পেলে স্নাতকে ভর্তি হয়ে উচ্চশিক্ষায় শিক্ষিত হতে চান বলেও জানান তিনি।

মাওনা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মতিউর রহমান বলেন, এটি শুধু আমিনুল ইসলামের অর্জন নয়। এটি আমাদের ইউনিয়ন পরিষদের জন্য গর্বের।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও নাহিদ ভূঞা বলেন, নিঃসন্দেহে এটি একটি প্রশংসনীয় কাজ। একজন মানুষ এই বয়সে এসে পড়াশোনা করে ভালো ফলাফল করা বর্তমান সমাজের জন্য দৃষ্টান্ত।

প্রসঙ্গত, আমিনুল ইসলাম গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়ন পরিষদের ২নম্বর ওয়ার্ড সদস্য।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

৪৭ বছর বয়সে এইচএসসি পাস করলেন আমিনুল

আপডেট সময় ০৬:৩৭:১০ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬