ঢাকা ০১:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কিউ-ক্যাশের সিস্টেম মাইগ্রেশন, ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবায় সাময়িক বিঘ্ন

নিজস্ব সংবাদ :

প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানো ও ব্যাংকিং সেবার নিরাপত্তা জোরদারে সিস্টেম আপগ্রেডের কাজ শুরু করেছে দেশের বেশ কয়েকটি ব্যাংক। এর অংশ হিসেবে কিউ-ক্যাশ নেটওয়ার্কের সিস্টেম মাইগ্রেশনের কারণে ১৯টি ব্যাংকের কিছু কার্ড ও প্রযুক্তিনির্ভর লেনদেন সেবা নির্দিষ্ট সময়ের জন্য বন্ধ থাকবে।

ব্যাংকগুলোর দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী, ৪ অক্টোবর রাত ৯টা থেকে ১০ অক্টোবর দুপুর ১২টা পর্যন্ত এ সাময়িক বিঘ্ন থাকবে। মাইগ্রেশনের কাজ চলাকালে সংশ্লিষ্ট ব্যাংকের গ্রাহকেরা কিছু গুরুত্বপূর্ণ সেবা ব্যবহার করতে পারবেন না।

এই সময় এটিএম থেকে টাকা উত্তোলন, কার্ড দিয়ে কেনাকাটা, কিউআর কোডে লেনদেন, এনপিএসবি এবং ই-কমার্স লেনদেন সাময়িকভাবে বন্ধ থাকবে। ফলে দৈনন্দিন লেনদেনের ক্ষেত্রে গ্রাহকদের কিছুটা অসুবিধার মুখে পড়তে হতে পারে।

যেসব ব্যাংক এ বিষয়ে গ্রাহকদের অবহিত করেছে, সেগুলোর মধ্যে রয়েছে—ব্যাংক এশিয়া, বাংলাদেশ কৃষি ব্যাংক, জনতা ব্যাংক, বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক, কমিউনিটি ব্যাংক, যমুনা ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, মেঘনা ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, মধুমতি ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, এনআরবিসি ব্যাংক, এনসিসি ব্যাংক, রূপালী ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, সীমান্ত ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ট্রাস্ট ব্যাংক ও উত্তরা ব্যাংক।

ব্যাংকগুলো জানিয়েছে, নির্ধারিত মাইগ্রেশন ও রক্ষণাবেক্ষণ কার্যক্রম শেষ হওয়ার পর সংশ্লিষ্ট সেবাগুলো আবার স্বাভাবিকভাবে চালু করা হবে। সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশও করেছে ব্যাংক কর্তৃপক্ষ।

প্রযুক্তিগত অবকাঠামো আরও আধুনিক ও নিরাপদ করার লক্ষ্যেই এ ধরনের সিস্টেম আপগ্রেডের উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট ব্যাংকগুলোর বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

কিউ-ক্যাশের সিস্টেম মাইগ্রেশন, ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবায় সাময়িক বিঘ্ন

আপডেট সময় ০৩:২১:৪৬ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬