ঢাকা ০১:১৬ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পূর্ব লন্ডনে গুলিতে প্রাণ গেল বাংলাদেশি যুবকের, শোক বিশ্বনাথে

নিজস্ব সংবাদ :

যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে গুলিতে মাছুম মিয়া (৪০) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার গভীর রাতে নিউহ্যাম এলাকায় এ ঘটনা ঘটে। তাঁর মৃত্যুর খবর দেশে পৌঁছালে সিলেটের বিশ্বনাথে স্বজন ও এলাকাবাসীর মধ্যে নেমে আসে শোকের ছায়া।

নিহত মাছুম মিয়া সিলেটের বিশ্বনাথ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের পূর্ব কারিকোনা গ্রামের আমির আলীর ছেলে। ছোটবেলা থেকেই তিনি যুক্তরাজ্যে বসবাস করছিলেন। মাঝেমধ্যে দেশে আসতেন। তাঁর আড়াই বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে। বাবা ছাড়া পরিবারের প্রায় সবাই যুক্তরাজ্যে থাকেন।

পরিবার সূত্রে জানা যায়, স্থানীয় সময় রাতের দিকে মাছুমের বাসায় পুলিশ গিয়ে তাঁর পরিচয় নিশ্চিত করে। পুলিশ সদস্যরা মাছুমের ছবি দেখতে চান। ছবি দেখানোর পর তারা জানান, তিনি গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। তবে কারা এবং কী কারণে তাকে গুলি করেছে, সে বিষয়ে পরিবারকে বিস্তারিত কিছু জানানো হয়নি।

মাছুমের ছোট ভাই মানিক উদ্দিন জানান, স্থানীয় সময় রাত ৪টার দিকে পুলিশ বাসায় এসে দরজায় কড়া নাড়ে। পরে মাছুমের পরিচয় নিশ্চিত হওয়ার পর তাঁর মৃত্যুর খবর জানানো হয়। বর্তমানে মরদেহ পুলিশের হেফাজতে রয়েছে।

লন্ডনের মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, নিউহ্যামের সেন্ট বার্থোলোমিউস রোড এলাকায় গুলির শব্দ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে একটি গাড়ির ভেতর মাছুমকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। পুলিশ ও চিকিৎসাকর্মীরা তাকে উদ্ধারের চেষ্টা করলেও ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরিবারের সদস্যদের বিষয়টি জানানো হয়েছে এবং তাদের প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে।

ঘটনার পর পুলিশ এলাকাটি ঘিরে রেখে তদন্ত শুরু করেছে। ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করা হচ্ছে। তবে এখন পর্যন্ত হত্যাকাণ্ডে জড়িত কাউকে শনাক্ত বা গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

তদন্তের নেতৃত্ব দেওয়া ডিটেকটিভ চিফ ইন্সপেক্টর ড্যান হুইটেন বলেন, পূর্ব লন্ডনের জনবহুল এলাকায় এমন ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। কী ঘটেছিল এবং কারা এর সঙ্গে জড়িত, তা বের করতে তদন্তকারীরা কাজ করছেন।

এখন পর্যন্ত হত্যাকাণ্ডের উদ্দেশ্য কিংবা মাছুমকে নির্দিষ্টভাবে লক্ষ্য করেই গুলি করা হয়েছিল কি না, সে বিষয়ে পুলিশ কোনো নিশ্চিত তথ্য প্রকাশ করেনি।

পুলিশ জানিয়েছে, কেউ যদি ঘটনার প্রত্যক্ষদর্শী হয়ে থাকেন বা এ সংক্রান্ত কোনো ভিডিও ফুটেজের তথ্য জানেন, তাহলে ‘সিএডি ৭৯৭/১৮এইউজি’ নম্বর উল্লেখ করে ১০১ নম্বরে যোগাযোগ করতে পারবেন।

এদিকে মঙ্গলবার সকালে মাছুমের মৃত্যুর খবর তাঁর গ্রামের বাড়ি বিশ্বনাথে পৌঁছালে স্বজনদের মধ্যে শোকের মাতম শুরু হয়। নিহতের বাবা আমির আলী জানান, বেলা সাড়ে ১১টার দিকে যুক্তরাজ্য থেকে তাঁর ছেলে মারুফ আহমদ ফোন করে মাছুমের মৃত্যুর খবর দেন।

পরিবার সূত্রে জানা গেছে, মাছুমের মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

পূর্ব লন্ডনে গুলিতে প্রাণ গেল বাংলাদেশি যুবকের, শোক বিশ্বনাথে

আপডেট সময় ০৩:৪২:১৩ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬