ঢাকা ১২:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী চীন-জাপান-যুক্তরাষ্ট্র, নতুন অর্থনৈতিক সম্ভাবনার ইঙ্গিত

নিজস্ব সংবাদ :

বিদেশি বিনিয়োগ আকর্ষণে বাংলাদেশকে ঘিরে ইতিবাচক আগ্রহ তৈরি হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তাঁর ভাষ্য, চীন, জাপান, যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশের বিনিয়োগকারীরা বাংলাদেশের সম্ভাবনাময় বিভিন্ন খাতে বিনিয়োগে আগ্রহ দেখাচ্ছেন এবং বিষয়ে ইতোমধ্যেই আলোচনা যোগাযোগ চলছে।

রোববার (২৬ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাণিজ্য, প্রবৃদ্ধি অর্থনৈতিক কূটনীতির রোডম্যাপ নিয়ে আয়োজিত এক সংলাপ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, অনেক বিদেশি বিনিয়োগকারী ইতোমধ্যেই বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এবং বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে কাজ শুরু করেছেন। বিনিয়োগ একটি চলমান প্রক্রিয়া উল্লেখ করে তিনি বলেন, এটি নির্দিষ্ট কোনো দিনক্ষণে সম্পন্ন হওয়ার বিষয় নয়; বরং ধারাবাহিক আলোচনার মাধ্যমে বাস্তবায়িত হয়।

বিনিয়োগের পথে বিদ্যমান চ্যালেঞ্জের বিষয়ে শামা ওবায়েদ বলেন, বিদেশি বিনিয়োগকারীদের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদেরও দেশে বিনিয়োগ করতে গিয়ে নানা ধরনের সমস্যার মুখোমুখি হতে হয়। তিনি দাবি করেন, দীর্ঘদিনের আর্থিক প্রাতিষ্ঠানিক দুর্বলতার কারণে অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই পরিস্থিতি কাটিয়ে অর্থনীতিকে গতিশীল করতে সরকার প্রয়োজনীয় সংস্কার নীতিগত পদক্ষেপ গ্রহণ করছে।

তিনি আরও জানান, সরকার ইতোমধ্যে কয়েকটি খাতকে বিনিয়োগের জন্য বিশেষ অগ্রাধিকার দিয়েছে। এর মধ্যে রয়েছে জ্বালানি, তৈরি পোশাক টেক্সটাইল শিল্প, কৃষি এবং কৃষিভিত্তিক শিল্প। পাশাপাশি কুটির শিল্প, সৃজনশীল অর্থনীতি, সংস্কৃতি এবং প্রান্তিক জনগোষ্ঠীকেন্দ্রিক উদ্যোগেও বিনিয়োগ বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

ক্রীড়া খাতকেও সম্ভাবনাময় বিনিয়োগ ক্ষেত্র হিসেবে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, আন্তর্জাতিক সহযোগিতা বাড়াতে পররাষ্ট্র মন্ত্রণালয় ক্রীড়া কূটনীতিকে গুরুত্ব দিচ্ছে। একইভাবে দেশের সংস্কৃতি সৃজনশীল শিল্পেও বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

ব্লু ইকোনমি প্রসঙ্গে তিনি বলেন, এটি সরকারের অন্যতম অগ্রাধিকার খাত। সামুদ্রিক সম্পদের টেকসই ব্যবহারের মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যে ইউরোপসহ বিভিন্ন দেশের বিনিয়োগকারীরা আগ্রহ প্রকাশ করেছেন। বাংলাদেশের এই খাতে ব্যাপক সম্ভাবনা রয়েছে এবং সেই সুযোগ কাজে লাগাতে সরকার কাজ করে যাচ্ছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী চীন-জাপান-যুক্তরাষ্ট্র, নতুন অর্থনৈতিক সম্ভাবনার ইঙ্গিত

আপডেট সময় ০২:৩৪:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬