ঢাকা ০৫:২০ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশে ফিরছে দক্ষিণ এশিয়ার ফুটবল মহাযজ্ঞ, নভেম্বরে মাঠে গড়াবে সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬

নিজস্ব সংবাদ :

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬-এর সূচি ও আয়োজক দেশের নাম আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়েছে। দক্ষিণ এশিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ এই ফুটবল প্রতিযোগিতা আগামী থেকে ১৭ নভেম্বর অনুষ্ঠিত হবে বাংলাদেশের রাজধানী ঢাকায়

সাফভুক্ত সব সদস্য দেশই এবারের আসরে অংশ নেবে বলে আশাবাদী আয়োজকরা। টুর্নামেন্টকে ঘিরে প্রস্তুতির অংশ হিসেবে আগামী ২৫ জুলাই ঢাকায় উন্মোচন করা হবে আসরের অফিসিয়াল লোগো। এরপর আগস্ট ভুটানের থিম্পুতে অনুষ্ঠিত হবে দলগুলোর গ্রুপ নির্ধারণের আনুষ্ঠানিক ড্র।

সাফের সাধারণ সম্পাদক পুরুষোত্তম কাটেল বলেন, সাফ চ্যাম্পিয়নশিপ শুধু একটি ফুটবল টুর্নামেন্ট নয়, এটি দক্ষিণ এশিয়ার ক্রীড়াপ্রেমীদের আবেগের একটি বড় অংশ। অতীতের মতো এবারও প্রতিযোগিতাটি দর্শকদের জন্য রোমাঞ্চকর ও স্মরণীয় মুহূর্ত উপহার দেবে বলে তিনি আশা প্রকাশ করেন।

বাংলাদেশকে আয়োজক হিসেবে বেছে নেওয়ার বিষয়ে কাটেল বলেন, দেশে ফুটবলের জনপ্রিয়তা ও দর্শকদের উচ্ছ্বাস ধারাবাহিকভাবে বাড়ছে। সেই কারণেই বাংলাদেশকে স্বাগতিক হিসেবে নির্বাচন করা হয়েছে। তার বিশ্বাস, সফল আয়োজনের মাধ্যমে বাংলাদেশ খেলোয়াড়, কর্মকর্তা ও সমর্থকদের জন্য একটি স্মরণীয় আসর উপহার দিতে সক্ষম হবে।

দেশের মাটিতে সাফ চ্যাম্পিয়নশিপ আয়োজনের মধ্য দিয়ে দক্ষিণ এশিয়ার ফুটবলের অন্যতম বড় আসরকে ঘিরে নতুন করে উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে ফুটবলপ্রেমীদের মধ্যে। এখন সবার অপেক্ষা মাঠের লড়াই শুরুর।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

বাংলাদেশে ফিরছে দক্ষিণ এশিয়ার ফুটবল মহাযজ্ঞ, নভেম্বরে মাঠে গড়াবে সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬

আপডেট সময় ০২:৪১:৩১ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬