ঢাকা ০৩:২০ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আইসিসিতে বাংলাদেশের নতুন মর্যাদা, ফ্র্যাঞ্চাইজি লিগস কমিটির চেয়ারম্যান তামিম ইকবাল

নিজস্ব সংবাদ :

বাংলাদেশ ক্রিকেটের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ অর্জন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল এবার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন। বিসিবির দায়িত্ব পালনের পাশাপাশি তিনি এখন আইসিসির ফ্র্যাঞ্চাইজি লিগস কমিটির চেয়ারম্যান হিসেবেও কাজ করবেন।

এই কমিটির নেতৃত্বে থেকে তামিমকে বিশ্ব ক্রিকেটের প্রভাবশালী বোর্ডগুলোর প্রতিনিধিদের সঙ্গে কাজ করতে হবে। কমিটির সদস্য হিসেবে রয়েছেন ভারতের ক্রিকেট বোর্ডের সচিব দেবজিত সাইকিয়া, ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী রিচার্ড গুল্ড, ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী টড গ্রিনবার্গ এবং ক্রিকেট নামিবিয়ার ডা. রুডি ভন ভুরেন।

বর্তমানে বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের জনপ্রিয়তা দ্রুত বাড়ছে। এসব টুর্নামেন্ট আন্তর্জাতিক ক্রিকেটের সূচি, খেলোয়াড়দের ব্যস্ততা, বিশ্রাম এবং সুরক্ষার ওপর কী ধরনের প্রভাব ফেলছে, তা পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় নীতিগত সুপারিশ দেওয়াই হবে এই কমিটির মূল দায়িত্ব।

একই সঙ্গে আইসিসি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নবনির্বাচিত সভাপতি তামিম ইকবালকে ফুল মেম্বার ডিরেক্টর হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতিও দিয়েছে। এটি আন্তর্জাতিক ক্রিকেট প্রশাসনে বাংলাদেশের অবস্থানকে আরও শক্তিশালী করেছে।

আইসিসির বৈঠকে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শ্রীলঙ্কা ক্রিকেটকে দ্রুত নির্বাচিত প্রশাসনিক কাঠামো গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। নতুন কমিটি গঠনের আগ পর্যন্ত দেশটির কোনো প্রতিনিধি আইসিসি বোর্ড সভায় অংশ নিতে পারবেন না।

অন্যদিকে সদস্যপদের শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় ফ্রান্স ক্রিকেটকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে। স্থগিত সদস্যপদ পুনর্বহালের জন্য কানাডাকেও নির্দিষ্ট কিছু শর্ত পূরণের নির্দেশ দিয়েছে আইসিসি।

এ ছাড়া আর্থিক সংকটে থাকা ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটকে সহায়তার জন্য প্রায় ১২.৮২ মিলিয়ন মার্কিন ডলার অর্থ সহায়তা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৫০ কোটিরও বেশি টাকা

আইসিসি একই বৈঠকে গভর্ন্যান্স রিভিউ কমিটি নামে আরেকটি কমিটিও গঠন করেছে। এর চেয়ারম্যান হয়েছেন বিসিসিআই সচিব দেবজিত সাইকিয়া। কমিটির সদস্য হিসেবে রয়েছেন ক্রিকেট দক্ষিণ আফ্রিকার ডা. মোহাম্মদ মুসাজি এবং আইসিসির স্বাধীন পরিচালক ডা. রস রিভাজ।

বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবালের এই নতুন দায়িত্ব আন্তর্জাতিক ক্রিকেট প্রশাসনে বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

আইসিসিতে বাংলাদেশের নতুন মর্যাদা, ফ্র্যাঞ্চাইজি লিগস কমিটির চেয়ারম্যান তামিম ইকবাল

আপডেট সময় ০৩:৪১:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬