ঢাকা ১০:২৪ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সেনবাগ স্বাস্থ্য কমপ্লেক্সে ১৭ চিকিৎসক অনুপস্থিত, ক্ষুব্ধ এমপি ফারুকের শোকজের নির্দেশ

নিজস্ব সংবাদ :

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে গিয়ে চিকিৎসকদের ব্যাপক অনুপস্থিতি দেখে ক্ষোভ প্রকাশ করেছেন নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক। কর্মস্থলে অনুপস্থিত ১৭ চিকিৎসককে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

শনিবার (১০ অক্টোবর) সকাল ৯টার দিকে স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে যান সংসদ সদস্য। সেখানে প্রায় ৩৫ মিনিট অবস্থান করেও জরুরি বিভাগের চিকিৎসকসহ মাত্র দুজন চিকিৎসককে কর্মস্থলে উপস্থিত পান বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

হাসপাতাল সূত্র জানায়, পরিদর্শনের শুরুতে সংসদ সদস্য জরুরি বিভাগের কার্যক্রম পর্যালোচনা করেন। এ সময় জরুরি বিভাগে চিকিৎসক দায়িত্ব পালন করলেও হাসপাতালের অন্যান্য চিকিৎসকের কক্ষগুলো ফাঁকা ছিল। পরবর্তী সময়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাদিয়া সুলতানা স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হন।

দীর্ঘ সময় অপেক্ষার পরও অধিকাংশ চিকিৎসককে কর্মস্থলে না পেয়ে অসন্তোষ প্রকাশ করেন এমপি জয়নুল আবদিন ফারুক। পরে অনুপস্থিত ১৭ চিকিৎসককে শোকজ করার নির্দেশ দেন তিনি। পাশাপাশি শোকজের চিঠির অনুলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তা থেকে শুরু করে সংশ্লিষ্ট সরকারি দপ্তর ও মন্ত্রণালয়ে পাঠানোর নির্দেশনাও দেন। এ সময় সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এরফানুল হক চৌধুরী উপস্থিত ছিলেন।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাদিয়া সুলতানার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি পরিদর্শনের সময় চিকিৎসকদের অনুপস্থিতি এবং শোকজের নির্দেশের বিষয়টি নিশ্চিত করেন। তবে অনুপস্থিত চিকিৎসকের সুনির্দিষ্ট সংখ্যা জানাতে রাজি হননি তিনি। এ ছাড়া অনুপস্থিত কর্মচারীদের বিষয়ে বিস্তারিত তথ্যও পাওয়া যায়নি।

সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এরফানুল হক চৌধুরী জানান, পরিদর্শনের সময় চিকিৎসকদের অনুপস্থিতি দেখে সংসদ সদস্য ক্ষোভ প্রকাশ করেন এবং অনুপস্থিত চিকিৎসকদের বিরুদ্ধে শোকজের নির্দেশ দেন। তবে শনিবার বিকেল পর্যন্ত তিনি শোকজের চিঠির কোনো অনুলিপি পাননি বলে জানান।

সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুকও চিকিৎসকদের অনুপস্থিতি ও শোকজের নির্দেশের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দায়িত্বে অবহেলার বিষয়ে সংশ্লিষ্ট চিকিৎসকদের জবাব চাওয়া হবে। তাদের বক্তব্য পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

সরকারি স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চিকিৎসকদের নিয়মিত কর্মস্থলে উপস্থিত থাকা কতটা জরুরি, সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এ ঘটনা তা আবারও সামনে এনেছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

সেনবাগ স্বাস্থ্য কমপ্লেক্সে ১৭ চিকিৎসক অনুপস্থিত, ক্ষুব্ধ এমপি ফারুকের শোকজের নির্দেশ

আপডেট সময় ০২:৫৫:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬