সুইজারল্যান্ডে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম মৃত্যু বার্ষিকী পালিত।
সুইজারল্যান্ড বি এন পি আয়োজনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর ৪৫ তম মৃত্যু বার্ষীকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয় । রাজধানী বার্নে র এক রেস্টুরেন্টে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন সালেহ জামিল । সভা পরিচালনা করেন মাহবুবুর রহমান। সভায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কর্মময় জীবন ও দেশের প্রতি ভালোবাসা সহ নানা বিষয় নিয়ে আলোচনা করা হয়। সে সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গোলাম মোস্তফা, মো: রাজ্জাক,কামাল হোসেন,মো: শরীফ,আহমেদ হোসেন,আব্দুল আজিজ মিয়া,বক্তব্য রাখেন আলামিন সিকদার,মো: বান্না সহ অনেকে।দোয়া ও আলোচনা শেষে মধ্যাহ্ন ভোজনের আয়োজন করা হয়।
রহমান মাহবুবুর সুইজারল্যান্ড।
ট্যাগস :


























