ঢাকা ০২:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সিপিডির নতুন নির্বাহী পরিচালক নাজনীন আহমেদ

স্টাফ রিপোর্টার:

নাজনীন আহমেদ

সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক (ইডি) হিসেবে নিয়োগ পেয়েছেন বিশিষ্ট অর্থনীতিবিদ ড. নাজনীন আহমেদ। আগামী ১ সেপ্টেম্বর থেকে তার এ নিয়োগ কার্যকর হবে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) এ তথ্য জানিয়েছেন সিপিডির অতিরিক্ত পরিচালক (ডায়ালগ অ্যান্ড আউটরিচ) অভ্র ভট্টাচার্য।

উন্নয়ন অর্থনীতিবিদ ড. নাজনীন আহমেদের দেশে ও আন্তর্জাতিক পর্যায়ে অর্থনৈতিক গবেষণা, নীতি বিশ্লেষণ এবং উন্নয়নমূলক কাজে প্রায় তিন দশকের অভিজ্ঞতা রয়েছে।

বেসরকারি গবেষণা সংস্থা সিপিডিতে যোগ দেওয়ার আগে তিনি জাতিসংঘ উন্নয়ন কর্মসূচিতে (ইউএনডিপি) দায়িত্ব পালন করেন। তিনি টানা দুই বছর ইউএনডিপি বাংলাদেশের ‘কান্ট্রি ইকোনমিস্ট’ এবং পরবর্তী তিন বছর নিউইয়র্কে ইউএনডিপির এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের আঞ্চলিক ব্যুরোর নীতি উপদেষ্টা হিসেবে কাজ করেন।

ইউএনডিপিতে যোগ দেওয়ার আগে ড. নাজনীন আহমেদ বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানে (বিআইডিএস) দীর্ঘ ২৫ বছরের কর্মজীবন পূর্ণ করেন।

তিনি ১৯৯৮ সালের জুলাইয়ে বিআইডিএসে রিসার্চ অ্যাসোসিয়েট হিসেবে যোগ দেন এবং পর্যায়ক্রমে পদোন্নতি পেয়ে প্রতিষ্ঠানটির রিসার্চ ডিরেক্টর হন।

তার গবেষণার ক্ষেত্রগুলোর মধ্যে রয়েছে সামষ্টিক অর্থনীতি, আন্তর্জাতিক বাণিজ্য, শিল্প ও কর্মসংস্থান, সুশাসন, লিঙ্গ সমতা, সামাজিক সুরক্ষা এবং অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি। দেশি-বিদেশি বিভিন্ন খ্যাতনামা জার্নালে তার বহু গবেষণাপত্র ও নিবন্ধ প্রকাশিত হয়েছে।

দীর্ঘ ক্যারিয়ারে তিনি বিশ্বব্যাংক, ডিএফআইডি, আঙ্কটাড, আইএলও, আইএফসি, ইউরোপীয় ইউনিয়ন এবং আইডিবিসহ একাধিক আন্তর্জাতিক সংস্থার সঙ্গে কাজ করেছেন।

ড. নাজনীন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে যুক্তরাজ্যের সাসেক্স বিশ্ববিদ্যালয় থেকে উন্নয়ন অর্থনীতিতে স্নাতকোত্তর এবং নেদারল্যান্ডসের ওয়াগেনিংগেন বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি লাভ করেন। তিনি সম্মানজনক শেভনিং স্কলারশিপপ্রাপ্ত একজন অর্থনীতিবিদ।

নীতি নির্ধারণ ও আন্তর্জাতিক ক্ষেত্রে ড. নাজনীন আহমেদের দীর্ঘ অভিজ্ঞতা সিপিডির গবেষণানির্ভর নীতি প্রণয়ন ও বাংলাদেশের অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশা করা হচ্ছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

সিপিডির নতুন নির্বাহী পরিচালক নাজনীন আহমেদ

আপডেট সময় ০৭:০৭:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬