ঢাকা ০১:০০ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সালমান শাহ স্মরণে বিএফডিসি প্রাঙ্গণে উন্মুক্ত চলচ্চিত্র প্রদর্শনী

কাগজের খবর ডেস্ক:

উন্মুক্ত চলচ্চিত্র প্রদর্শনী

নব্বই দশকের অমর নায়ক সালমান শাহ স্মরণে বিশেষ চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি)।

এক বিজ্ঞপ্তিতে বিএফডিসি জানিয়েছে, সেখানকার ভিআইপি প্রজেকশন হলে আয়োজিত হতে যাচ্ছে এই উন্মুক্ত প্রদর্শনী।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ৬ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ৮ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ৩ দিনব্যাপী এই প্রদর্শনী। যেখানে প্রতিদিন বিকেল ৪টা থেকে সালমান শাহ অভিনীত কালজয়ী সিনেমাগুলো দর্শকদের জন্য উন্মুক্তভাবে প্রদর্শন করা হবে।

সূচি অনুযায়ী, প্রদর্শনীর প্রথম দিন অর্থাৎ ৬ সেপ্টেম্বর বিকেলে পর্দায় উঠবে জনপ্রিয় চলচ্চিত্র ‘স্বপ্নের ঠিকানা’। পরদিন ৭ সেপ্টেম্বর একই সময়ে দেখানো হবে নায়কের অন্যতম সফল সিনেমা ‘কেয়ামত থেকে কেয়ামত’। প্রদর্শনীর সমাপনী দিন অর্থাৎ ৮ সেপ্টেম্বর বিকেলে দর্শকরা উপভোগ করতে পারবেন ‘তোমাকে চাই’ চলচ্চিত্রটি।

চলচ্চিত্রপ্রেমী ও সালমান শাহর অনুরাগীদের জন্য বিএফডিসি প্রাঙ্গণে আয়োজিত এই প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

সালমান শাহ স্মরণে বিএফডিসি প্রাঙ্গণে উন্মুক্ত চলচ্চিত্র প্রদর্শনী

আপডেট সময় ০৭:০৮:১৪ পূর্বাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬