ঢাকা ০৫:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সম্পর্কের নতুন ইঙ্গিত দিলেন অভিনেত্রী নাজনীন নীহা, বিয়ে নয়—জানালেন ভিন্ন ব্যাখ্যা

নিজস্ব সংবাদ :

কয়েক মাস আগে অভিনেত্রী নাজনীন নীহাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের গুঞ্জন ছড়িয়েছিল। সে সময় তিনি বিষয়টিকে সম্পূর্ণ গুজব বলে উড়িয়ে দিয়েছিলেন। তবে এবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে সম্পর্কের বর্তমান অবস্থা প্রকাশ করে নতুন করে আলোচনায় এসেছেন এই অভিনেত্রী।

সোমবার (২৯ জুন) নীহা তার ফেসবুকের রিলেশনশিপ স্ট্যাটাস পরিবর্তন করে ‘Engaged’ উল্লেখ করেন। এরপর থেকেই ভক্ত ও নেটিজেনদের মধ্যে শুরু হয় নানা জল্পনা—তিনি কি বাগদান সম্পন্ন করেছেন, নাকি বিয়ের আনুষ্ঠানিকতা সেরে ফেলেছেন?

এ বিষয়ে পরে গণমাধ্যমের সঙ্গে কথা বলে নীহা জানান, তিনি কোথাও বাগদান হয়েছে এমন দাবি করেননি। তার ভাষ্য, ‘Engaged’ স্ট্যাটাস দেওয়ার মাধ্যমে তিনি শুধু এটুকুই বোঝাতে চেয়েছেন যে, তিনি এখন আর সিঙ্গেল নন এবং কারও সঙ্গে সম্পর্কে রয়েছেন। সম্পর্কের মানুষটির পরিচয় এখনই প্রকাশ করতে চান না; সময় উপযুক্ত হলে সবাইকে জানাবেন।

তিনি আরও বলেন, নিজের ব্যক্তিগত বিষয় নিয়ে স্বচ্ছ থাকতে তিনি পছন্দ করেন। তাই সম্পর্কের বিষয়টি নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন। তবে সম্পর্কের বিস্তারিত বা সঙ্গীর পরিচয় প্রকাশের জন্য আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে।

উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারির শেষ দিকে ‘আলহামদুলিল্লাহ’ ক্যাপশন দিয়ে হলুদ মাখানো দুটি হাতের একটি ছবি পোস্ট করেছিলেন নাজনীন নীহা। ওই পোস্ট ঘিরে তখন তার বিয়ের খবর ছড়িয়ে পড়লেও পরে তিনি জানান, সেটি ছিল একটি নাটকের প্রচারণার অংশ, ব্যক্তিগত জীবনের কোনো ঘোষণা নয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

সম্পর্কের নতুন ইঙ্গিত দিলেন অভিনেত্রী নাজনীন নীহা, বিয়ে নয়—জানালেন ভিন্ন ব্যাখ্যা

আপডেট সময় ০৪:২৬:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬