ঢাকা ০৬:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাবার পথেই তারেক রহমান, নিজের বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফেরত দেওয়ার ঘোষণা

নিজস্ব সংবাদ :

প্রধানমন্ত্রী তারেক রহমান নিজের মাসিক বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে জমা দিচ্ছেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মুক্তিযোদ্ধা সরদার মো. সাখাওয়াত হোসেন। একই সঙ্গে তিনি জানান, প্রধানমন্ত্রী মন্ত্রিসভার সদস্যদেরও সামর্থ্য অনুযায়ী তাদের বেতনের একটি অংশ সরকারি কোষাগারে ফেরত দেওয়ার আহ্বান জানিয়েছেন।

সোমবার (৬ জুলাই) রাজধানীতে বাংলাদেশ মিডওয়াইফারি সোসাইটির আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ তথ্য তুলে ধরেন স্বাস্থ্যমন্ত্রী।

তিনি বলেন, সাম্প্রতিক এক মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী অত্যন্ত বিনয়ের সঙ্গে মন্ত্রীদের উদ্দেশে বলেন, তিনি একটি ব্যক্তিগত উদ্যোগের কথা জানাতে চান, যা অনুসরণ করা সম্পূর্ণ তাদের নিজস্ব সিদ্ধান্ত।

স্বাস্থ্যমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, প্রধানমন্ত্রী বলেন, তাঁর বাবা, বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিয়মিত নিজের বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে জমা দিতেন, যাতে সেই অর্থ জনকল্যাণমূলক কাজ বা রাষ্ট্রের প্রয়োজনীয় খাতে ব্যয় করা যায়। সেই আদর্শ অনুসরণ করেই তিনি বর্তমানে নিজের বেসিক বেতনের ১০ শতাংশ, অর্থাৎ প্রতি মাসে ১১ হাজার ৫০০ টাকা সরকারি হিসাবে জমা দিচ্ছেন।

প্রধানমন্ত্রী আরও জানান, বেতন অ্যাকাউন্টে জমা হওয়ার পর তিনি সেই অর্থ তুলে সরকারের নির্ধারিত হিসাবে চেকের মাধ্যমে ফেরত দেন। পাশাপাশি তিনি মন্ত্রীদের উদ্দেশে অনুরোধ করেন, কারও পক্ষে সম্ভব হলে তারা যেন স্বেচ্ছায় একই উদ্যোগ গ্রহণ করেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর এই আহ্বান মন্ত্রিসভার সদস্যরা ইতিবাচকভাবে গ্রহণ করেছেন এবং বিষয়টি তাদের কাছে প্রশংসনীয় উদ্যোগ হিসেবে বিবেচিত হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

বাবার পথেই তারেক রহমান, নিজের বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফেরত দেওয়ার ঘোষণা

আপডেট সময় ০৩:২৭:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬