ঢাকা ০৬:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জে ক্ষুব্ধ অরিজিৎ সিং, নেতাদের উদ্দেশে প্রশ্ন—‘নিজেদের কি ঈশ্বর ভাবছেন?’

নিজস্ব সংবাদ :

দিল্লিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ টিয়ার গ্যাস নিক্ষেপের ঘটনায় প্রকাশ্যে ক্ষোভ জানিয়েছেন জনপ্রিয় ভারতীয় সংগীতশিল্পী অরিজিৎ সিং। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার) দেওয়া একাধিক পোস্টে তিনি শিক্ষার্থীদের প্রতি সংহতি প্রকাশের পাশাপাশি সরকারের ভূমিকা নিয়ে কঠোর প্রশ্ন তোলেন।

দিল্লিতেচলো সংসদকর্মসূচিকে কেন্দ্র করে বিক্ষোভ চলাকালে পুলিশ বলপ্রয়োগ করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করার পরই অরিজিতের প্রতিক্রিয়া সামনে আসে। এক পোস্টে তিনি লেখেন, এখন তো শিক্ষার্থীদেরও মারছেন। আপনাদের কি একটুও লজ্জা লাগে না?” তার এই মন্তব্য দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

আরেকটি পোস্টে তিনি সরাসরি রাজনৈতিক নেতৃত্বের উদ্দেশে প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, হ্যালো নেতা, মন্ত্রী! কী চলছে? নিজেদের কি ঈশ্বর মনে করতে শুরু করেছেন?” শেষ পোস্টে তিনি ইঙ্গিত দেন, সময়ের সঙ্গে সব ঘটনারই জবাবদিহি হবে এবং পরিবর্তনই পৃথিবীর একমাত্র স্থায়ী সত্য।

ভারতে নিট (NEET) পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ এবং শিক্ষা ব্যবস্থায় স্বচ্ছতার দাবিতে কয়েক সপ্তাহ ধরে শিক্ষার্থীদের আন্দোলন চলছে। আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে যন্তর মন্তরে অনশন শুরু করেছিলেন সমাজকর্মী সোনম ওয়াংচুক। পরে পুলিশ তাকে সেখান থেকে সরিয়ে হাসপাতালে ভর্তি করে।

অরিজিৎ সিংয়ের পাশাপাশি বলিউডের আরও কয়েকজন পরিচিত তারকাও শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছেন। তাদের মধ্যে রয়েছেন হৃতিক রোশন, নাসিরুদ্দিন শাহ, শাবানা আজমি, প্রকাশ রাজ, দিলজিৎ দোসাঞ্জ, বীর দাস, দিয়া মির্জা, সোনাক্ষী সিনহা জিনাত আমান। তারা শিক্ষার্থীদের ওপর বলপ্রয়োগের নিন্দা জানিয়ে শিক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা দুর্নীতি রোধে কার্যকর পদক্ষেপের আহ্বান জানিয়েছেন।

রাজনৈতিক ইস্যুতে সাধারণত খুব বেশি মন্তব্য করতে দেখা যায় না অরিজিৎ সিংকে। তাই শিক্ষার্থীদের ওপর পুলিশি অভিযানের ঘটনায় তার প্রকাশ্য প্রতিবাদ নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই তার অবস্থানকে সাহসী সময়োপযোগী বলে মন্তব্য করছেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জে ক্ষুব্ধ অরিজিৎ সিং, নেতাদের উদ্দেশে প্রশ্ন—‘নিজেদের কি ঈশ্বর ভাবছেন?’

আপডেট সময় ০৩:১৬:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬