ঢাকা ১০:২৫ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

লালপুরে পুলিশের বিশেষ অভিযান গ্রেপ্তার ১৩ জন।

নিজস্ব সংবাদ :

বিপ্লব তালুকদার:নাটোর জেলা প্রতিনিধি

নাটোরের লালপুর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৯ অক্টোবর ২০২৬) ভোর থেকে থানা এলাকার বিভিন্ন স্থানে, বিশেষ করে পদ্মা নদীর চরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ও নিয়মিত মামলাসহ সংশ্লিষ্ট বিভিন্ন ধারায় আইনগত ব্যবস্থা নিয়ে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়। শুক্রবার ভোর থেকে দেশের পাঁচটি জেলা নাটোর, রাজশাহী, পাবনা, কুষ্টিয়া ও মেহেরপুরের পৃথক পৃথক স্থানে বিশেষ অভিযান পরিচালিত হয়। এসব অভিযানে প্রায় ৬৫০ জন পুলিশ সদস্য অংশগ্রহণ করেন।

অভিযানের রাজশাহী অঞ্চলের অংশে রাজশাহী নাটোর ও পাবনা জেলার কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধান দিকনির্দেশনা ও পরামর্শ দেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক সাঈদ, পিপিএম।

নাটোর জেলা পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হকের সার্বিক নির্দেশনা ও তত্ত্বাবধানে লালপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ইফতে খায়ের আলম, অতিরিক্ত পুলিশ সুপার (বড়াইগ্রাম সার্কেল) শোভন চন্দ্র হোড়, লালপুর থানার অফিসার ইনচার্জ মো: শফিকুল ইসলাম এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: ইব্রাহীম খলিল।

অভিযানে নাটোর জেলার শতাধিক পুলিশ সদস্য অংশ নেন। লালপুর থানা এলাকার পদ্মা নদীর চরসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে মোট ১৩ জনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা নিয়মিত মামলা ও অন্যান্য প্রযোজ্য ধারায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরে শুক্রবার তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়।

অপরাধ দমন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধীদের আইনের আওতায় আনতে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে প্রত্যাশা স্থানীয়দের।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

লালপুরে পুলিশের বিশেষ অভিযান গ্রেপ্তার ১৩ জন।

আপডেট সময় ০৩:৫০:১৯ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬