ঢাকা ১০:২৪ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

‘রাজপথে স্লোগান দিলেই সরকার পতন হবে না’: মুক্তিযুদ্ধমন্ত্রী

নিজস্ব সংবাদ :

টাঙ্গাইল প্রতিনিধি: বিরোধী দলের আন্দোলন ও সরকারবিরোধী কর্মসূচি নিয়ে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধমন্ত্রী আহমেদ আযম খান। তিনি বলেছেন, রাজপথে স্লোগান দিলেই সরকার পদত্যাগ করবে না। জনগণের ভোটে নির্বাচিত সরকারকে আন্দোলনের মাধ্যমে ক্ষমতাচ্যুত করা সম্ভব নয়; জনগণই পারে সরকারের পরিবর্তন ঘটাতে।

শনিবার (১০ অক্টোবর) বিকেলে টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাঞ্চনপুরে কিম্মত আলী গোলাম রব্বান খান উচ্চ বিদ্যালয়ের ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে উপস্থিত লোকজনের উদ্দেশে মন্ত্রী বলেন, আগামী পাঁচ বছর সরকারের পাশে থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বকে শক্তিশালী করতে হবে। বিরোধী দলের উসকানিতে বিভ্রান্ত না হয়ে দেশের উন্নয়নে সরকারকে সহযোগিতা করার আহ্বানও জানান তিনি।

আহমেদ আযম খান বলেন, বিরোধী দল সরকারের ভালো কাজকে সমর্থন করতে পারে এবং ভুলত্রুটি থাকলে তার সমালোচনা করতে পারে। তবে এসব বিষয় সংসদে তুলে ধরাই যথাযথ। রাজপথে কর্মসূচি দিয়ে সাধারণ মানুষের দুর্ভোগ সৃষ্টি করার যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

তিনি আরও বলেন, সরকার ভালো কাজ করলে জনগণ আগামী নির্বাচনে আবারও ভোট দেবে, আর খারাপ করলে জনগণই তার জবাব দেবে। সরকারের মেয়াদ এক বছর নয়, পাঁচ বছর—জনগণ সেই মেয়াদের জন্যই ভোট দিয়েছে বলে মন্তব্য করেন মুক্তিযুদ্ধমন্ত্রী।

নিজের নির্বাচনি এলাকার উন্নয়ন কার্যক্রম তুলে ধরে তিনি বলেন, প্রতি সপ্তাহে বাসাইল ও সখীপুরে গিয়ে সরকারি বরাদ্দের অর্থ মানুষের কল্যাণে কাজে লাগানোর চেষ্টা করছেন। এলাকার উন্নয়নে দিনরাত কাজ করছেন বলেও জানান তিনি।

দেশের বিভিন্ন নির্বাচনি এলাকায় মন্ত্রী ও সংসদ সদস্যরা কাজ করছেন উল্লেখ করে আহমেদ আযম খান অভিযোগ করেন, বিরোধী দল বিভিন্ন কর্মসূচির মাধ্যমে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। জ্বালানি সংকটের মধ্যেও শত শত গাড়ি নিয়ে লং মার্চ করার বিষয়টি উল্লেখ করে তিনি সমালোচনা করেন।

মন্ত্রী বলেন, দেশের কোথাও কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। সরকারের বিরুদ্ধে বিভিন্ন হুমকি ও বিরোধিতার প্রসঙ্গ তুলে তিনি বলেন, জনগণের দেওয়া পাঁচ বছরের ম্যান্ডেট নিয়েই বর্তমান সরকার দায়িত্ব পালন করছে।

বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি শরিফুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধমন্ত্রীর সহধর্মিণী বেগম নার্গিস সিদ্দিকা, বাসাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হোসেন, সখীপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার এ কে এম মামুনুর রশীদ, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাশেম মিয়া এবং উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

‘রাজপথে স্লোগান দিলেই সরকার পতন হবে না’: মুক্তিযুদ্ধমন্ত্রী

আপডেট সময় ০২:৫৮:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬