ঢাকা ০১:০০ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

যাত্রাবাড়ীতে হেলমেটধারীদের গুলিতে যুবক নিহত, গুলিবিদ্ধ আরও একজন

নিজস্ব সংবাদ :

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুরে মোটরসাইকেলে এসে একদল হেলমেটধারী ব্যক্তির এলোপাতাড়ি গুলিতে সাগর খান ইমরান (প্রায় ৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় বিদ্যুৎ জাকারিয়া (৩২) নামে আরও একজন গুলিবিদ্ধ হয়েছেন।

রোববার রাত সাড়ে ১০টার দিকে ধলপুরের সরদার গলিতে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ঘটনার পরপরই হামলাকারীদের শনাক্ত ও আটকের পাশাপাশি হত্যাকাণ্ডের কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিব বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী ও আহত জাকারিয়ার ভাষ্য অনুযায়ী, রাতে উত্তর ধলপুরের সরদার গলিতে কয়েকজন হেলমেট পরা ব্যক্তি মোটরসাইকেলে করে এসে ইমরানকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করেন। এ সময় তারা ‘ইমরান, দৌড় দিবি না’ বলে চিৎকার করছিলেন। একপর্যায়ে ছোড়া গুলিতে জাকারিয়ার হাত ও পায়ে আঘাত লাগে।

গুলিবিদ্ধ ইমরানকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক হাবিবুর রহমান জানান, ইমরানের মাথায় গুলি লেগেছিল। তার মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহত জাকারিয়ার ডান হাতে ও বাম পায়ে গুলি লেগেছে। তিনি বর্তমানে হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন।

জাকারিয়ার স্ত্রী ঝিনুক আক্তার জানান, ধলপুরের সরদার গলিতে তাদের রিকশার গ্যারেজ রয়েছে। ঘটনার সময় গ্যারেজের সামনে তার স্বামী ও ইমরান বসেছিলেন। তখন চারটি মোটরসাইকেলে করে ৭-৮ জন হেলমেটধারী ব্যক্তি সেখানে এসে তাদের লক্ষ্য করে গুলি চালায়। এতে ইমরান ও জাকারিয়া দুজনই গুলিবিদ্ধ হন।

হঠাৎ এই হামলার ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। কারা কী কারণে ইমরানকে লক্ষ্য করে গুলি চালিয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

যাত্রাবাড়ীতে হেলমেটধারীদের গুলিতে যুবক নিহত, গুলিবিদ্ধ আরও একজন

আপডেট সময় ০২:৩০:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬