মেসিকে নিয়েই বিশ্বকাপ মিশন শুরু আর্জেন্টিনার, আলজেরিয়ার বিপক্ষে একাদশে থাকছেন কি?
বিশ্বকাপ শিরোপা ধরে রাখার অভিযানে আজ আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ম্যাচটি ঘিরে সমর্থকদের সবচেয়ে বড় প্রশ্ন—শুরুর একাদশে কি থাকছেন অধিনায়ক মেসি?
বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের ম্যাচ-পূর্বাভাস অনুযায়ী, আর্জেন্টিনার প্রথম একাদশে মেসির থাকার সম্ভাবনাই সবচেয়ে বেশি। ৩৮ বছর বয়সী এই তারকা তার ক্যারিয়ারের ষষ্ঠ বিশ্বকাপ খেলতে যাচ্ছেন এবং এটি হতে পারে তার ২০০তম আন্তর্জাতিক ম্যাচও।
সবকিছু ঠিক থাকলে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়েই বিশ্বকাপ ২০২৬-এ নিজের অধ্যায় শুরু করবেন ফুটবল বিশ্বের অন্যতম সেরা এই মহাতারকা।
ট্যাগস :


























