ঢাকা ০৮:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মুরাদনগরের টনকিতে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নিজস্ব সংবাদ :

কুমিল্লার প্রতিনিধি: ফখরুল ইসলাম 

কুমিল্লার মুরাদনগরের টনকিতে যুবসমাজকে মাদক ও সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল উদ্বোধন করা হয়েছে। ফাইনাল উদ্বোধন করেন ধর্মবিষয়ক মন্ত্রীর ছোট ভাই কে এম মজিবুল হক।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজী শাহ্ মুজাক্কের আহমাদুল হক। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, ক্রীড়া সংগঠক ও গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।

উদ্বোধনী বক্তব্যে কে এম মজিবুল হক বলেন, মাদকের ভয়াল থাবা থেকে যুবসমাজকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই। সুস্থ ও সুন্দর সমাজ গড়তে তরুণদের নিয়মিত খেলাধুলায় সম্পৃক্ত করতে হবে। মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, মাদকবিরোধী কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে শক্তিশালী করতে উপজেলার প্রতিটি ইউনিয়নে মাদকবিরোধী কমিটি গঠন করা জরুরি।

বিশেষ অতিথি কাজী শাহ্ মুজাক্কের আহমাদুল হক বলেন, মাদকমুক্ত সমাজ গঠন শুধু প্রশাসনের দায়িত্ব নয়; এটি সচেতন প্রতিটি মানুষের নৈতিক দায়িত্ব। যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে সম্মিলিতভাবে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।

আয়োজকরা জানান, তরুণদের মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখা এবং খেলাধুলার মাধ্যমে তাদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটানোর লক্ষ্যেই এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। তাঁদের আশা, এ ধরনের আয়োজন তরুণদের খেলাধুলায় আগ্রহী করার পাশাপাশি সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

মুরাদনগরের টনকিতে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

আপডেট সময় ০৫:২১:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬