ঢাকা ০৪:১২ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মুন্সিগঞ্জ শ্রীনগরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

নিজস্ব সংবাদ :

নিজস্ব প্রতিবেদকঃ

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় পুকুরে ডুবে তানভীর সরকার (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুর ২টার দিকে উপজেলার বাঘড়া ইউনিয়নের সরকার বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়,তানভীর সরকার তার ফুফাতো ভাই রিফাত (৬) কে নিয়ে বাড়ির পাশের মান্নান সরকারের পুকুরপাড়ে খেলছিল। একপর্যায়ে দুই শিশুই পুকুরে পড়ে যায়। রিফাত পুকুরের পাড়ের অগভীর পানিতে থাকলেও তানভীর পানির গভীরে তলিয়ে যায়।

স্বজনরা বিষয়টি জানতে পেরে খোঁজাখুঁজি শুরু করেন। প্রায় ৩০ মিনিট পর তানভীরকে পুকুর থেকে উদ্ধার করে স্থানীয়রা। পরে তাকে মৃত ঘোষণা করা হয়।নিহত তানভীর সরকার উপজেলার বাঘড়া ইউনিয়নের সরকার বাড়ি এলাকার শহিদুল সরকারের ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রিফাতের চাচা মিলু সরকার।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

মুন্সিগঞ্জ শ্রীনগরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

আপডেট সময় ০৫:০২:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬