ঢাকা ০৯:২০ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মাদকমুক্ত সমাজ গঠনে মানিকগঞ্জে শিক্ষার্থীদের নিয়ে সচেতনতামূলক কর্মশালা

নিজস্ব সংবাদ :

মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে নানা উদ্যোগ গ্রহণ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (১৬ জুন ২০২৬) মানিকগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে অনুষ্ঠিত হয়েছে “মাদকবিরোধী সচেতনতা সৃষ্টি ও মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন” শীর্ষক এক কর্মশালা।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, মানিকগঞ্জের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধিদপ্তরের উপপরিচালক হুমায়ুন কবির খন্দকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা শিক্ষা অফিসার মো. আমির হোসেন এবং জেলা তথ্য অফিসার মোহাম্মদ নূর হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মানিকগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ জাহিদুল হক।

এসময় কলেজের শিক্ষক-শিক্ষার্থী, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রসিকিউটর মো. আরিফ মোর্শেদসহ অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

কর্মশালায় বক্তারা মাদকের ভয়াবহতা, ব্যক্তি ও সমাজজীবনে এর ক্ষতিকর প্রভাব, তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখার কার্যকর উপায় এবং মাদক প্রতিরোধে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের বিভিন্ন অংশীজনের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

বক্তারা বলেন, “মাদক কেবল একজন ব্যক্তির জীবনকেই বিপর্যস্ত করে না, বরং একটি পরিবার, সমাজ এবং রাষ্ট্রের উন্নয়নকেও বাধাগ্রস্ত করে। তাই মাদক নির্মূলে আইন প্রয়োগের পাশাপাশি প্রয়োজন ব্যাপক জনসচেতনতা ও শক্তিশালী সামাজিক আন্দোলন।”

অনুষ্ঠানে শিক্ষকদের দায়িত্ব, শিক্ষার্থীদের করণীয় এবং মাদকবিরোধী সামাজিক প্রতিরোধ ব্যবস্থা নিয়ে খোলামেলা আলোচনা অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীরা আগ্রহভরে আলোচনায় অংশগ্রহণ করে এবং মাদকমুক্ত সমাজ গঠনে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করে।

কর্মশালার সমাপনী পর্বে উপস্থিত শিক্ষক, শিক্ষার্থী ও অতিথিবৃন্দ মাদকের বিরুদ্ধে শপথ গ্রহণ করেন। তারা নিজেরা মাদক থেকে দূরে থাকার পাশাপাশি পরিবার, বন্ধু ও সমাজের অন্যদের সচেতন করার অঙ্গীকার করেন।

আয়োজকরা জানান, সচেতনতা বৃদ্ধিমূলক এ ধরনের কর্মসূচি শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলছে। তাদের বিশ্বাস, নিয়মিত এ ধরনের উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে এবং একটি সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

মাদকমুক্ত সমাজ গঠনে মানিকগঞ্জে শিক্ষার্থীদের নিয়ে সচেতনতামূলক কর্মশালা

আপডেট সময় ০৫:৫৮:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬