ঢাকা ০৬:০৭ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ভোটার তালিকা থেকে নাম বাদ, ‘খেলা শুরু’ বললেন প্রকাশ রাজ

কাগজের খবর ডেস্ক:

প্রকাশ রাজ

বেঙ্গালুরুর ভোটার তালিকা থেকে নাম কেটে দেওয়া হয়েছে বলে মঙ্গলবার (১১ আগস্ট) দাবি করেছেন ভারতের প্রখ্যাত অভিনেতা প্রকাশ রাজ।

নিজের এক্সে (সাবেক টুইটার) পোস্ট করা এক ভিডিও বার্তায় তিনি অভিযোগ করেন, এই প্রক্রিয়ায় ভোটাধিকার হারানো বেঙ্গালুরুর প্রায় ৬৫ লাখ ভোটারের মধ্যে তিনিও একজন।

ভিডিও বার্তায় প্রকাশ রাজ দাবি করেন, বেঙ্গালুরু কেন্দ্রের ৬৫ লাখ ভোটারের নাম বাদ দেওয়ার প্রক্রিয়ায় তার নামও রয়েছে। বিষয়টিকে ব্যঙ্গাত্মকভাবে উল্লেখ করে তিনি বলেন, ‘ভালোই কৌতুক, খেলা মাত্র শুরু হলো।’

অভিনেতা বলেন, বেঙ্গালুরু কেন্দ্রেই তার জন্ম। ওই এলাকায় তার স্কুল, কলেজ ও থিয়েটারের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। এমনকি ২০১৯ সালের লোকসভা নির্বাচনে তিনি বেঙ্গালুরু সেন্ট্রাল আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

ভোটার তালিকায় নাম পুনর্বহাল করার আইনি লড়াইয়ের ইঙ্গিত দিয়ে অভিনেতা বলেন, ‘যাক, কৌতুকটা বেশ ভালোই ছিল। খেলা শুরু হয়ে গেছে। দেখা যাক এবার আমার ভোটার আইডি ফেরত পেতে আমাকে আর কী কী নিয়মের মধ্য দিয়ে যেতে হয়। আর এর জন্য কী কী কাগজপত্র দেখাতে হয়!’

অভিনেতার এই মারাত্মক অভিযোগের পর একটি আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে বেঙ্গালুরু সেন্ট্রাল সিটি কর্পোরেশন। যেখানে জানানো হয়েছে, সংশ্লিষ্ট বুথ লেভেল অফিসার (বিএলও) বাড়ি বাড়ি গিয়ে যাচাই করার সময় জানতে পারেন, নিবন্ধিত ঠিকানা থেকে প্রকাশ রাজ স্থায়ীভাবে অন্য জায়গায় চলে গেছেন।

প্রকাশ রাজের ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার দাবির বিষয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

২০১৯ সালের লোকসভা নির্বাচনে বেঙ্গালুরু সেন্ট্রাল আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন প্রকাশ রাজ। এর আগে একাধিক ভোটার পরিচয়পত্র রাখার অভিযোগেও আইনি জটিলতায় পড়েছিলেন তিনি। কর্নাটক, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ুতে একাধিক ভোটার আইডি থাকার অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়। সম্প্রতি এ-সংক্রান্ত মামলায় আদালত থেকে জামিন পেয়েছেন অভিনেতা।

সূত্র: এনডিটিভি

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ভোটার তালিকা থেকে নাম বাদ, ‘খেলা শুরু’ বললেন প্রকাশ রাজ

আপডেট সময় ০৬:২৩:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬