ঢাকা ০৪:১২ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রিকস সম্মেলনে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ, দিল্লিতে যোগদানের সম্ভাবনা

নিজস্ব সংবাদ :

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আগামী ১২ ১৩ সেপ্টেম্বর ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিতব্য ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে অংশ নেওয়ার আমন্ত্রণ জানিয়েছে ভারত। আয়োজক দেশ হিসেবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে এই আমন্ত্রণ পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, আমন্ত্রণপত্রটি ইতোমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছেছে এবং প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে তা প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে।

বাংলাদেশ বর্তমানে ব্রিকসের সদস্য বা অংশীদার কোনো দেশ নয়। তবুও আঞ্চলিক সহযোগিতা কূটনৈতিক সম্পর্কের গুরুত্ব বিবেচনায় বাংলাদেশকে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে, যা দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

বর্তমানে ব্রিকস জোটে রয়েছে ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, মিশর, ইথিওপিয়া, ইরান ইন্দোনেশিয়া। এছাড়া বেলারুশ, বলিভিয়া, কিউবা, কাজাখস্তান, মালয়েশিয়া, নাইজেরিয়া, থাইল্যান্ড, উগান্ডা, উজবেকিস্তান এবং ভিয়েতনাম জোটটির অংশীদার দেশ হিসেবে যুক্ত রয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমান সম্মেলনে যোগ দেবেন কি না, সে বিষয়ে এখনও আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানানো হয়নি। তবে আমন্ত্রণপত্র পাওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ায় কূটনৈতিক মহলে নিয়ে আলোচনা শুরু হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

ব্রিকস সম্মেলনে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ, দিল্লিতে যোগদানের সম্ভাবনা

আপডেট সময় ০৪:৪৩:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬