ঢাকা ০৪:১১ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকাপ ফাইনালে প্রথমবার হাফটাইম শো, এক মঞ্চে জাস্টিন বিবার-শাকিরা-বিটিএস!

নিজস্ব সংবাদ :

ফুটবল বিশ্বকাপের ফাইনাল মানেই বিশ্বের কোটি কোটি দর্শকের চোখ একসঙ্গে মাঠের দিকে। তবে এবার শিরোপা নির্ধারণী ম্যাচ শুধু ফুটবলের লড়াইয়েই সীমাবদ্ধ থাকছে না। ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপ ফাইনালে আয়োজন করা হচ্ছে বিশেষ হাফটাইম শো, যেখানে ফুটবলের উত্তেজনার সঙ্গে যুক্ত হবে বিশ্বসংগীতের তারকাখচিত এক মঞ্চ।

আগামী ১৯ জুলাই নিউইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া ফাইনালের বিরতিতে প্রায় ১১ মিনিটের এই বিশেষ আয়োজন অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় শুরু হবে ম্যাচটি। ফিফার নতুন এই উদ্যোগ ইতোমধ্যেই ফুটবল ও সংগীতপ্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে।

আন্তর্জাতিক ক্রীড়া গণমাধ্যম ইএসপিএনের তথ্য অনুযায়ী, হাফটাইম শোতে পারফর্ম করার কথা রয়েছে কানাডার জনপ্রিয় পপ তারকা জাস্টিন বিবারের। তার সঙ্গে থাকবেন লাতিন সংগীতের তারকা শাকিরা, পপ আইকন ম্যাডোনা এবং দক্ষিণ কোরিয়ার বিশ্বখ্যাত ব্যান্ড বিটিএস। পুরো আয়োজনের সৃজনশীল তত্ত্বাবধানে রয়েছেন ব্রিটিশ ব্যান্ড কোল্ডপ্লের প্রধান গায়ক ক্রিস মার্টিন।

শুধু বিনোদনের জন্য নয়, এই আয়োজনের পেছনে রয়েছে একটি সামাজিক লক্ষ্যও। ফিফা গ্লোবাল সিটিজেন এডুকেশন ফান্ডের জন্য ১০ কোটি মার্কিন ডলার সংগ্রহের পরিকল্পনা নেওয়া হয়েছে। এই অর্থ বিশ্বের বিভিন্ন দেশের সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা এবং ফুটবলে অংশগ্রহণের সুযোগ বাড়াতে ব্যয় করা হবে।

অনুষ্ঠানকে আরও বৈচিত্র্যময় করতে মঞ্চে থাকবেন নাইজেরিয়ার আফ্রোবিটস শিল্পী বার্না বয়, ভেনেজুয়েলার খ্যাতিমান কন্ডাক্টর গুস্তাভো দুদামেল এবং নিউইয়র্কের পিএস২২ কোরাস দল। পাশাপাশি পারফর্ম করবে ক্রিস মার্টিনের ব্যান্ড কোল্ডপ্লেও।

বিশ্বকাপের অফিসিয়াল গানের অন্যতম শিল্পী বার্না বয় এই আয়োজনকে নিজের ক্যারিয়ারের অন্যতম বড় অর্জন হিসেবে উল্লেখ করেছেন। তার ভাষায়, ফুটবল বিশ্বকাপ এমন একটি মঞ্চ, যা পুরো পৃথিবীকে এক সুতোয় গেঁথে রাখে।

অন্যদিকে জাস্টিন বিবার বলেন, বিশ্বকাপে প্রথমবার পারফর্ম করার সুযোগ পাওয়া তার জন্য বিশেষ সম্মানের। একই সঙ্গে শিশুদের শিক্ষা সহায়তায় এই উদ্যোগের অংশ হতে পেরে তিনি গর্বিত বলেও জানান।

বিশ্বজুড়ে জনপ্রিয় আমেরিকান ফুটবলের সুপার বোল হাফটাইম শোর আদলে হলেও ফুটবল বিশ্বকাপের ইতিহাসে এমন আয়োজন এবারই প্রথম। শিশু দর্শকদের জন্য অনুষ্ঠানটিকে আরও প্রাণবন্ত করতে যুক্ত করা হয়েছে জনপ্রিয় শিশুতোষ অনুষ্ঠান ‘সিসেমি স্ট্রিট’-এর পরিচিত কিছু চরিত্র। ফলে মাঠের পাশাপাশি টেলিভিশনের পর্দাতেও থাকবে বাড়তি বিনোদনের ছোঁয়া।

সব মিলিয়ে ১৯ জুলাইয়ের বিশ্বকাপ ফাইনাল শুধু নতুন চ্যাম্পিয়ন নির্ধারণের লড়াই নয়, বরং ফুটবল, সংগীত ও মানবিক উদ্যোগের এক অনন্য সম্মিলন হিসেবেও স্মরণীয় হয়ে থাকার অপেক্ষায়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

বিশ্বকাপ ফাইনালে প্রথমবার হাফটাইম শো, এক মঞ্চে জাস্টিন বিবার-শাকিরা-বিটিএস!

আপডেট সময় ০৫:৪৬:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬