ঢাকা ০৭:০৪ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বিয়ের গুঞ্জন নিয়ে মুখ খুললেন অভিনেত্রী প্রভা

কাগজের খবর ডেস্ক:

অভিনেত্রী প্রভা

বরাবরই ব্যক্তিগত জীবন আড়ালে রাখতে পছন্দ করেন সাদিয়া জাহান প্রভা। তবে তার রহস্যময় ক্যাপশন, আবেগঘন পোস্ট ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা কিছু ছবি ঘিরে মাঝেমধ্যেই প্রেম ও বিয়ে নিয়ে গুঞ্জন তৈরি হয়। এবারও তৃতীয় বিয়ে নিয়ে নতুন করে আলোচনায় এসেছেন এই অভিনেত্রী।

গুঞ্জন ছড়িয়েছে, যুক্তরাষ্ট্রে পরিচয় হওয়া নিজের চেয়ে কম বয়সী এক যুবককে বিয়ে করেছেন প্রভা। আগস্টের প্রথম সপ্তাহে ব্যাংককে ওই যুবককে বিয়ে করেন তিনি। পরিবারের আপত্তি থাকা সত্ত্বেও প্রভা ওই যুবককে বিয়ে করার সিদ্ধান্ত নেন বলেও দাবি করা হয়। তবে এসব তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

অন্যদিকে প্রভা নিজেই তার বিয়ের খবর অস্বীকার করেছেন। যোগাযোগ করা হলে প্রথমে সাড়া না দিলেও পরে ফোনে বিয়ের খবরকে সরাসরি গুজব বলে উড়িয়ে দেন তিনি।

কয়েক মাস ধরে প্রভার ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা চলছে। চলতি বছরের এপ্রিলে অনামিকায় আংটি পরা একটি ছবি প্রকাশ করেন তিনি। পরে হীরার আংটি ও ফুল হাতে আরেকটি ছবি পোস্ট করলে তার বাগদান নিয়ে গুঞ্জন আরও জোরালো হয়।

জুনে নেপাল ভ্রমণের সময়ও প্রভার কয়েকটি ছবি নিয়ে আলোচনা হয়। একটি ছবিতে ‘আই লাভ ইউ’ লেখা বেলুনের সামনে দেখা যায় তাকে। অন্য একটি ছবিতে এক পুরুষের হাতের দিকে নিজের হাত বাড়িয়ে থাকতে দেখা যায়। সেখানে লেখা ছিল ‘আই লাভ ইউ টু’। পরে ছবিটি সরিয়ে নেন তিনি। তবে ওই ব্যক্তির পরিচয় প্রকাশ করেননি।

প্রভার এর আগে দুটি বিয়ে হয়েছে। ২০১০ সালে অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বকে বিয়ে করেন তিনি। ২০১১ সালে তাদের বিচ্ছেদ হয়। পরে মাহমুদ শান্তকে বিয়ে করেন প্রভা; সেই সংসারও ২০১৪ সালে ভেঙে যায়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

বিয়ের গুঞ্জন নিয়ে মুখ খুললেন অভিনেত্রী প্রভা

আপডেট সময় ০৭:১২:১২ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬