ঢাকা ০৯:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে ইতালির নতুন প্রশিক্ষণ কর্মসূচি

নিজস্ব সংবাদ :

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিয়োগের লক্ষ্যে বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি চালু করতে যাচ্ছে ইতালি সরকার। আগামী মাসেই এ কর্মসূচির কার্যক্রম শুরু হতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত অ্যান্টোনিও আলেসান্দ্রো।

মঙ্গলবার (১৩ অক্টোবর) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে এ উদ্যোগের কথা জানান ইতালির রাষ্ট্রদূত।

প্রস্তাবিত কর্মসূচিতে অংশগ্রহণকারীদের ইতালীয় ভাষা, দেশটির সংস্কৃতি, সামাজিক রীতিনীতি এবং প্রয়োজনীয় ব্যবহারিক ও কারিগরি প্রশিক্ষণ দেওয়া হবে। এর মাধ্যমে বাংলাদেশিদের জন্য ইতালিতে কর্মসংস্থানের সুযোগ তৈরির পরিকল্পনা রয়েছে।

বৈঠকে বৈধ অভিবাসন, শিক্ষার্থী ভিসা এবং দক্ষ জনশক্তি রপ্তানির বিষয়েও আলোচনা হয়। পাশাপাশি অনিয়মিত অভিবাসন নিরুৎসাহিত করে বৈধ পথে ইতালি যাওয়ার সুযোগ বাড়ানোর ওপর গুরুত্ব দেন দুই দেশের প্রতিনিধিরা।

ইতালিতে বসবাসরত প্রায় আড়াই লাখ বাংলাদেশির অবদানও বৈঠকে তুলে ধরা হয়। এ সময় বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসাপ্রক্রিয়া সহজ করা এবং শিক্ষার্থীর সংখ্যা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়।

ইতালির এ উদ্যোগকে স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন বলেন, আন্তর্জাতিক শ্রমবাজারে দক্ষ জনশক্তি পাঠানো এবং তরুণদের তৃতীয় ভাষা শেখার সুযোগ নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার।

সংশ্লিষ্টরা আশা করছেন, এ কর্মসূচি বাস্তবায়িত হলে দক্ষ জনশক্তি তৈরি, বৈধ অভিবাসন এবং বাংলাদেশ-ইতালি অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে ইতালির নতুন প্রশিক্ষণ কর্মসূচি

আপডেট সময় ০২:৩৪:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬