ঢাকা ০৫:২০ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ফাইনালের আগে মেসিকে নিয়ে শাকিরার আবেগঘন বার্তা, জবাবে যা করলেন আন্তোনেলা

নিজস্ব সংবাদ :

বিশ্বকাপ ফাইনালের উত্তাপ যখন তুঙ্গে, ঠিক তখনই আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসিকে নিয়ে হৃদয়স্পর্শী বার্তা দিয়েছেন বিশ্বখ্যাত কলম্বিয়ান পপ তারকা শাকিরা। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে মেসির একটি ছবি শেয়ার করে তিনি অভিজ্ঞ এই ফুটবলারের নিষ্ঠা, আত্মবিশ্বাস এবং অদম্য মানসিকতার প্রশংসা করেন।

শাকিরার মতে, মেসি শুধু একজন অসাধারণ ফুটবলারই নন, বরং তিনি এমন একজন মানুষ, যিনি কঠোর পরিশ্রম, শৃঙ্খলা এবং অঙ্গীকারের মাধ্যমে বয়স ও সমালোচনার সীমাবদ্ধতাকে বারবার অতিক্রম করেছেন। তার ভাষায়, একজন মানুষের সক্ষমতা কখনোই বয়স কিংবা অন্যের মন্তব্য দিয়ে বিচার করা উচিত নয়; বরং তার কাজই প্রকৃত পরিচয় তুলে ধরে।

শুধু মেসিই নন, তার দীর্ঘদিনের সঙ্গী ও স্ত্রী আন্তোনেলা রোকুজ্জোকেও প্রশংসায় ভাসিয়েছেন শাকিরা। তিনি মনে করেন, মেসির সাফল্যের পেছনে আন্তোনেলার অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিবারের সমর্থন, ভালোবাসা এবং মানসিক শক্তিই মেসিকে প্রতিনিয়ত নতুন করে অনুপ্রাণিত করে বলে মন্তব্য করেন এই সংগীত তারকা।

শাকিরার এমন আন্তরিক বার্তা দ্রুতই সামাজিকমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। পরে আন্তোনেলা রোকুজ্জোও সেই স্টোরিটি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পুনরায় শেয়ার করে কৃতজ্ঞতার ইঙ্গিত দেন।

উল্লেখ্য, শৈশবের বন্ধু আন্তোনেলা রোকুজ্জোকে ২০১৭ সালে বিয়ে করেন লিওনেল মেসি। এই দম্পতির তিন সন্তান রয়েছে এবং দীর্ঘদিন ধরেই তারা বিশ্ব ফুটবলের অন্যতম আলোচিত পরিবার।

এদিকে বিশ্বকাপের শিরোপা নির্ধারণী মহারণে আগামী ২০ জুলাই (বাংলাদেশ সময় সোমবার রাত ১টা) স্পেনের মুখোমুখি হবে আর্জেন্টিনা। যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক-নিউ জার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত এই ফাইনাল। বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা টানা দ্বিতীয় বিশ্বকাপ জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে, অন্যদিকে স্পেন চাইবে আরও একটি বিশ্বকাপ শিরোপা নিজেদের করে নিতে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

ফাইনালের আগে মেসিকে নিয়ে শাকিরার আবেগঘন বার্তা, জবাবে যা করলেন আন্তোনেলা

আপডেট সময় ০৬:৪৬:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬