ঢাকা ০৫:০৭ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রথমবার লন্ডনে ওয়ারফেজ, ‘বাংলা ফেস্ট অ্যান্ড অ্যাওয়ার্ড ইউকে’ মাতাবেন জেফার, মুযা ও বাপ্পী

নিজস্ব সংবাদ :

বাংলাদেশের কিংবদন্তি রক ব্যান্ড ওয়ারফেজ প্রথমবারের মতো লন্ডনের মঞ্চে পারফর্ম করতে যাচ্ছে। আগামী ১৯ জুলাই যুক্তরাজ্যের দ্য রয়্যাল রিজেন্সিতে অনুষ্ঠিত হবে ‘বাংলা ফেস্ট অ্যান্ড অ্যাওয়ার্ড ইউকে’, যেখানে ওয়ারফেজের পাশাপাশি দর্শকদের মাতাবেন জনপ্রিয় সংগীতশিল্পী জেফার, মুযা এবং বাপ্পী

অনুষ্ঠানটির আয়োজন করছে অ্যামব্রোসিয়ানস ইভেন্ট অ্যান্ড ম্যানেজমেন্ট লিমিটেড। রোববার (তারিখ) পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে এ আয়োজনের বিস্তারিত তুলে ধরেন প্রতিষ্ঠানটির পরিচালক ইমরান চৌধুরী

তিনি জানান, কনসার্টের টিকিট বিক্রি ইতোমধ্যেই শুরু হয়েছে। অনলাইন ও নির্ধারিত কয়েকটি বিক্রয়কেন্দ্র থেকে টিকিট সংগ্রহ করা যাচ্ছে। প্রবাসী বাংলাদেশিদের জন্য এটি হবে সংগীত, সংস্কৃতি ও বিনোদনের এক ব্যতিক্রমী আয়োজন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন সামা মেহজাবিন রিনতি এবং রাফসান সাবাব। আর পুরো আয়োজনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে থাকছেন ব্যারিস্টার নিশাত খুশবু

শুধু কনসার্টই নয়, একই ভেন্যুতে কনসার্ট শেষে দর্শকদের জন্য রাখা হয়েছে বিশেষ আয়োজন। সেখানে একসঙ্গে বড় পর্দায় উপভোগ করা যাবে ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ফাইনাল ম্যাচ। আয়োজকদের আশা, সংগীত ও ফুটবলের এই যুগল আয়োজন প্রবাসী বাংলাদেশিদের জন্য স্মরণীয় এক অভিজ্ঞতা হয়ে থাকবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির পরিচালক এমডি জুনাইদ রিয়াজ, কাজী সুমন, হেফাজুল করিম রকিবফাহাদ হোসাইন। এছাড়া জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ফেরদৌস রহমান রিকা, সায়েদা তানজিনা আক্তার, সাবাবা কামালসহ বিভিন্ন অঙ্গনের অতিথিরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, অনলাইনে Bangla Fest-এর ওয়েবসাইট থেকে টিকিট কেনা যাচ্ছে। পাশাপাশি পূর্ব লন্ডনের নিশাস ক্যাফে (আপটন পার্ক), ক্যাফে কর্নার (হোয়াইটচ্যাপেল) এবং মাম ক্যাফে (ম্যানর পার্ক) থেকেও সরাসরি টিকিট সংগ্রহ করা যাবে।

টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে—নরমাল ২৫ পাউন্ড, প্রিমিয়াম ৩০ পাউন্ড এবং ভিআইপি ৮০ পাউন্ড। এছাড়া নির্দিষ্ট প্রোমো কোড ব্যবহার করলে মূল্যছাড়ের সুবিধাও থাকছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

প্রথমবার লন্ডনে ওয়ারফেজ, ‘বাংলা ফেস্ট অ্যান্ড অ্যাওয়ার্ড ইউকে’ মাতাবেন জেফার, মুযা ও বাপ্পী

আপডেট সময় ০৩:২৭:২৮ পূর্বাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬