ঢাকা ০২:৫১ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নোয়াখালীতে বাড়িতে ঢুকে যুবদল নেতাকে গুলি, জামায়াত-শিবিরের বিরুদ্ধে অভিযোগ

নিজস্ব সংবাদ :

নিজস্ব প্রতিবেদক, নোয়াখালী

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় বাড়িতে ঢুকে যুবদলের এক নেতাকে গুলি করার ঘটনা ঘটেছে। আহত মো. সোহাগ ওরফে সোহেলকে স্থানীয়রা উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেছেন। এ ঘটনায় জামায়াত-শিবিরের কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে, যদিও সংশ্লিষ্ট পক্ষ অভিযোগটি অস্বীকার করেছে।

রোববার (৯ আগস্ট) সন্ধ্যায় উপজেলার রসুলপুর গ্রামে এ ঘটনা ঘটে। সোহেল গোপালপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি হিসেবে পরিচিত। দীর্ঘ চার বছর সৌদি আরবে থাকার পর গত ২০ জুলাই তিনি দেশে ফেরেন।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, কয়েক দিন আগে পাশের আমানউল্যাহপুর ইউনিয়নের জনকল্যাণ এলাকায় যুবদল কর্মী সুমনকে মারধরের ঘটনা ঘটে। ওই ঘটনার প্রতিবাদকে কেন্দ্র করে সোহেলের সঙ্গে কিছু ব্যক্তির বিরোধ তৈরি হয়। অভিযোগ রয়েছে, সেই বিরোধের জের ধরেই ছেনি আলম, নাছির, জহির ও চশমা জাবেদের নেতৃত্বে কয়েকজন ব্যক্তি সোহেলের বাড়িতে প্রবেশ করে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে।

গুলির শব্দ শুনে আশপাশের লোকজন ছুটে এসে আহত সোহেলকে উদ্ধার করেন। পরে তাকে দ্রুত নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হয়।

গোপালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হাবীবুর রহমান হাবীব দাবি করেন, এলাকায় রাজনৈতিকভাবে জামায়াতের বিরোধিতা করলে নানা ধরনের চাপের মুখে পড়তে হয়। তার অভিযোগ, জামায়াত-শিবিরের কর্মীরাই সোহেলের ওপর হামলা চালিয়ে পালিয়ে গেছে।

তবে গোপালপুর ইউনিয়ন জামায়াতের আমীর আবু তাহের এ অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেন, “ঘটনার সঙ্গে জামায়াতের কোনো নেতাকর্মীর সম্পৃক্ততা নেই।”

বেগমগঞ্জ থানার তদন্ত কর্মকর্তা পরিদর্শক মো. হাবীবুর রহমান জানান, এলজি ধরনের ছররা গুলিতে একজন আহত হয়েছেন। তার আঘাত গুরুতর নয় বলে প্রাথমিকভাবে জানা গেছে। রাজনৈতিক বিরোধের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তিনি আরও বলেন, লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

নোয়াখালীতে বাড়িতে ঢুকে যুবদল নেতাকে গুলি, জামায়াত-শিবিরের বিরুদ্ধে অভিযোগ

আপডেট সময় ০২:৩৪:৪০ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬