ঢাকা ০১:১৬ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নোংরা হোটেল কক্ষ, না জানিয়েই চেক-আউট—ইতালিতে জেমসসহ পুরো টিমকে ২০০ ইউরো জরিমানা

নিজস্ব সংবাদ :

জাকির হোসেন সুমন ইতালি:

ইতালির রোমে কনসার্টে অংশ নিতে গিয়ে অনাকাঙ্ক্ষিত বিতর্কে জড়িয়েছেন বাংলাদেশের জনপ্রিয় রকস্টার নগর বাউল জেমস ও তাঁর সফরসঙ্গীরা। হোটেল কক্ষ নোংরা ও অগোছালো অবস্থায় রেখে যাওয়ার পাশাপাশি হোটেল কর্তৃপক্ষকে না জানিয়েই চেক-আউট করে চলে যাওয়ার অভিযোগ উঠেছে তাঁদের বিরুদ্ধে। এ ঘটনায় চূড়ান্ত পরিচ্ছন্নতার জন্য ২০০ ইউরো অতিরিক্ত ফি দাবি করেছে হোটেল কর্তৃপক্ষ।

গত ১৬ আগস্ট রোমে আয়োজিত একটি কনসার্টে অংশ নিতে জেমস ও তাঁর সফরসঙ্গীরা বেস্ট ওয়েস্টার্ন হোটেলের একটি অ্যাপার্টমেন্টে অবস্থান করছিলেন বলে জানা গেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি হোয়াটসঅ্যাপ চ্যাটের স্ক্রিনশটে দেখা যায়, হোটেল কর্তৃপক্ষ আয়োজক প্রতিনিধি হোসাইন আহমেদ মোয়াজের কাছে ইতালীয় ভাষায় অ্যাপার্টমেন্টটির কয়েকটি ছবি পাঠিয়ে অসন্তোষ প্রকাশ করেছে।

ছবিগুলোতে কক্ষের মেঝেতে ব্যবহৃত পানির বোতল ও বিভিন্ন বর্জ্য, টেবিলে খাবারের উচ্ছিষ্ট ও নোংরা প্লেট এবং রান্নাঘরের সিঙ্কে অপরিষ্কার থালা-বাসনের সঙ্গে ভাঙা কাঁচা ডিম পড়ে থাকতে দেখা যায়।

হোটেল কর্তৃপক্ষের পাঠানো বার্তায় বলা হয়, অতিথিরা অ্যাপার্টমেন্ট ছেড়ে যাওয়ার পর কক্ষটির অবস্থা সন্তোষজনক ছিল না। ভবিষ্যতে ওই হোটেলের সুবিধা ব্যবহার করতে চাইলে চূড়ান্ত পরিচ্ছন্নতার জন্য ন্যূনতম ২০০ ইউরো পরিশোধ করতে হবে বলেও জানানো হয়।

আয়োজকের বক্তব্য

ঘটনাটি সম্পর্কে আয়োজক হোসাইন আহমেদ মোয়াজের কাছে জানতে চাইলে তিনি অভিযোগটি সত্য বলে দাবি করেন।

মোয়াজ বলেন, হোটেল ছাড়ার আগে জেমস, তাঁর ম্যানেজার কিংবা দলের পক্ষ থেকে তাঁকে বা হোটেল কর্তৃপক্ষের কাউকেই জানানো হয়নি। পরে হোটেল কর্তৃপক্ষ তাঁকে ডেকে নিয়ে কক্ষটির অবস্থা সম্পর্কে জানায় এবং অতিরিক্ত পরিচ্ছন্নতার জন্য ২০০ ইউরো দাবি করে।

তাঁর ভাষ্য অনুযায়ী, অতিথিরা হোটেল ছাড়ার পর কর্তৃপক্ষ কক্ষটি পরিদর্শন করে সেখানে বেশ কিছু আবর্জনা ও অপরিচ্ছন্নতার বিষয় দেখতে পায়। এরপর বিষয়টি আয়োজক পক্ষকে জানানো হয়।

এদিকে, রোমের ওই কনসার্টকে ঘিরে জেমসের ম্যানেজার রবিনের বিরুদ্ধেও আয়োজক পক্ষ থেকে প্রতারণার অভিযোগ তোলা হয়েছে বলে দাবি করা হচ্ছে। তবে এ অভিযোগের বিষয়ে জেমস, তাঁর ম্যানেজার কিংবা সংশ্লিষ্ট প্রতিনিধিদের কোনো আনুষ্ঠানিক বক্তব্য এখনো পাওয়া যায়নি।

সামাজিক যোগাযোগমাধ্যমে হোটেল কক্ষের ছবি ও কথোপকথনের স্ক্রিনশট ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হয়েছে। তবে ২০০ ইউরোর অর্থ শেষ পর্যন্ত পরিশোধ করা হয়েছে কি না, সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

জেমসের পক্ষের বক্তব্য পাওয়া গেলে এ বিষয়ে আরও বিস্তারিত জানা যাবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

নোংরা হোটেল কক্ষ, না জানিয়েই চেক-আউট—ইতালিতে জেমসসহ পুরো টিমকে ২০০ ইউরো জরিমানা

আপডেট সময় ০৪:০৭:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬