দেশবরেণ্য শিক্ষাবিদ অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরীর ৯১তম জন্মদিন আজ
নিজস্ব প্রতিবেদকঃ
মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার বাড়ৈখালি গ্রামের কৃতি সন্তান, একুশে পদক ও বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারপ্রাপ্ত দেশবরেণ্য শিক্ষাবিদ, প্রাবন্ধিক ও বুদ্ধিজীবী সিরাজুল ইসলাম চৌধুরী-এর ৯১তম জন্মদিন আজ।
১৯৩৬ সালের ২৩ জুন বিক্রমপুরের ঐতিহ্যবাহী বাড়ৈখালি গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। দীর্ঘ শিক্ষকতা জীবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক হিসেবে গুরুত্বপূর্ণ অবদান রাখেন এবং পরবর্তীতে ইমেরিটাস অধ্যাপক হিসেবে সম্মানিত হন।
সাহিত্য, সমাজ, সংস্কৃতি ও শিক্ষা নিয়ে তাঁর অসংখ্য প্রবন্ধ ও গ্রন্থ বাংলাদেশের বুদ্ধিবৃত্তিক পরিসরকে সমৃদ্ধ করেছে। শিক্ষা ও সাহিত্য ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ও একুশে পদকে ভূষিত হন।
জন্মদিনে এই গুণী মনীষীর প্রতি জানানো হয়েছে গভীর শ্রদ্ধা, আন্তরিক শুভেচ্ছা এবং সুস্থ ও দীর্ঘায়ু জীবনের প্রার্থনা।

























