ঢাকা ১২:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্গাপূজায় কেনাকাটায় বাড়তি সময়, রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে মার্কেট

নিজস্ব সংবাদ :

আসন্ন শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে ক্রেতাদের কেনাকাটার সুবিধার্থে শপিংমল, মার্কেট ও দোকানপাট খোলার সময় বাড়ানো হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২২ অক্টোবর পর্যন্ত প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত শপিংমল, মার্কেট ও দোকানপাট খোলা রাখা যাবে।

সোমবার (৫ অক্টোবর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগ থেকে সিটি করপোরেশনের মেয়র বা প্রশাসক, বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকদের কাছে পাঠানো এক চিঠিতে এ নির্দেশনার কথা জানানো হয়।

চিঠিতে বলা হয়েছে, পূজা উপলক্ষে বাড়তি সময় দোকানপাট খোলার সুযোগ দেওয়া হলেও ২৩ অক্টোবর থেকে আগের নিয়ম কার্যকর হবে। অর্থাৎ ওই দিন থেকে প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত দোকানপাট ও শপিংমল খোলা রাখা যাবে।

দুর্গাপূজার কেনাকাটায় ক্রেতাদের বাড়তি সময় দেওয়ার পাশাপাশি বিদ্যুৎ ব্যবহারে নির্ধারিত সময়সূচি অনুসরণের বিষয়টিও সংশ্লিষ্টদের নিশ্চিত করতে বলা হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

দুর্গাপূজায় কেনাকাটায় বাড়তি সময়, রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে মার্কেট

আপডেট সময় ০২:৪৯:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬