ঢাকা ০৬:২০ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দুই বছর পর প্রকাশ্যে শামীম ওসমান, নিউইয়র্কে দেখা যাওয়ার ভিডিও ঘিরে ব্যাপক আলোচনা

নিজস্ব সংবাদ :

দীর্ঘদিন জনসমক্ষে অনুপস্থিত থাকার পর সাবেক সংসদ সদস্য শামীম ওসমানকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে প্রকাশ্যে দেখা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ছবি ও ভিডিওকে কেন্দ্র করে বাংলাদেশি কমিউনিটিতে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, নিউইয়র্কের হাডসন নদীর তীরে দাঁড়িয়ে শামীম ওসমানকে ধূমপান করতে। পরে প্রকাশিত আরও কিছু ছবিতে তাকে ড. সিদ্দিকুর রহমান, কমিউনিটি অ্যাক্টিভিস্ট মইনুজ্জামান চৌধুরী এবং স্থানীয় কয়েকজন নেতাকর্মীর সঙ্গে দেখা যায়।

রোববার স্থানীয় ফটোসাংবাদিক নেহার সিদ্দিকী তার ফেসবুক অ্যাকাউন্টে শামীম ওসমানের ছবি ও ভিডিও প্রকাশ করলে বিষয়টি দ্রুত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।

কমিউনিটি অ্যাক্টিভিস্ট মইনুজ্জামান চৌধুরী জানান, শামীম ওসমানকে নিয়ে তারা হাডসন নদীতে একটি ক্রুজ ভ্রমণে অংশ নিয়েছিলেন। তার ভাষ্য অনুযায়ী, এই ভ্রমণের আয়োজন করে নিউইয়র্কের দুটি স্থানীয় প্রতিষ্ঠান।

উল্লেখ্য, বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের পতনের পর শামীম ওসমান দীর্ঘ সময় জনসমক্ষে ছিলেন না। সম্প্রতি নিউইয়র্কে তার প্রকাশ্য উপস্থিতির ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ায় বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

দুই বছর পর প্রকাশ্যে শামীম ওসমান, নিউইয়র্কে দেখা যাওয়ার ভিডিও ঘিরে ব্যাপক আলোচনা

আপডেট সময় ০২:৩০:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬